Ajker Patrika

৫ ঘণ্টার ব্যবধানে ফটিকছড়িতে আবারও সড়ক দুর্ঘটনা, এবার নিহত যুবক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ০১ জুন ২০২৬, ১৯: ১১
৫ ঘণ্টার ব্যবধানে ফটিকছড়িতে আবারও সড়ক দুর্ঘটনা, এবার নিহত যুবক
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত রবিউল হোসেন। ছবি: সংগৃহীত

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় রবিউল হোসেন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী সাজ্জাত হোসেন। এর মাত্র পাঁচ ঘণ্টা আগে একই স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হন।

আজ সোমবার বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশের পাইন্দং ইউনিয়নের নয়াবাজার এলাকায় এমবি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা এলাকার বাদশা আলী সিকদার বাড়ির নেজাম পাশার ছেলে। সাজ্জাত হোসেনও একই এলাকার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, রবিউল, সাজ্জাতসহ কয়েকজন দুপুরে পাঁচটি মোটরসাইকেলে করে মানিকছড়ি ঘুরতে যান। ফেরার পথে রবিউল ও সাজ্জাতের মোটরসাইকেলটি সিএনজিচালিত একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে সামনে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। আহত সাজ্জাত চিকিৎসাধীন।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মহিউদ্দিন বলেন, গুরুতর অবস্থায় রবিউলকে হাসপাতালে আনা হয়, পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত