
মুজিব শতবর্ষ উপলক্ষে ঈশ্বরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণির উপকারভোগীদের মধ্যে জমি ও গৃহ প্রদানে তৃতীয় পর্যায়ের (২য় ধাপে) ঘর পাচ্ছে আরও ৪০টি পরিবার। আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর কাছে ঘরগুলো হস্তান্তর করা হবে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ও স্থানীয় সাংবাদিকেরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় ঈশ্বরগঞ্জ উপজেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ পর্যন্ত ৩৬৩টি পরিবারকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন হিসেবে চিহ্নিত করা হয়। এরই মধ্যে প্রথম পর্যায়ে ৫০টি, দ্বিতীয় পর্যায়ে ৯০টি এবং তৃতীয় পর্যায়ে (১ম ধাপে) ৪৬টি ঘর নির্মাণের মাধ্যমে ১৮৬টি ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
এ ছাড়া তৃতীয় পর্যায়ের (দ্বিতীয় ধাপে) আরও ৪০টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। ঘরগুলো আগামী (২১ জুলাই) বৃহস্পতিবার ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে। তৃতীয় পর্যায়ের (দ্বিতীয় ধাপ) ঘরগুলো হচ্ছে উপজেলার সদর ইউনিয়নের সঞ্চাপুর মৌজায় ক্রয়কৃত ৭০ শতক জমিতে ৩৫টি এবং রাজিবপুর ইউনিয়নের ভাটিরচর নওপাড়া মৌজায় ক্রয়কৃত ১০ শতক জমিতে ৫টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে