
শেরপুরে অবৈধভাবে মজুতকৃত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২৪৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ৩টার দিকে পৌর শহরের শেখহাটি বাজার থেকে এসব চাল জব্দ করা হয়।
এ সময় নজরুল ইসলাম (৩৫) নামে টিসিবির এক ডিলারকে আটক করা হয়। নজরুল ইসলাম সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামের একাব্বর হাজির ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শেরপুর পৌর শহরের শেখহাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করে আসছিলেন ডিলার নজরুল ইসলাম। এদিকে গ্রাহকদের চাল না দিয়ে সেগুলো জান্নাত এন্টারপ্রাইজ নামে এক দোকানে অবৈধভাবে মজুত করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
পরে সেখান থেকে ২৪৮টি বস্তায় প্রায় সাড়ে সাত টন চাল জব্দ করে সদর থানায় নেওয়া হয়। এ সময় আটক করা হয় ডিলার নজরুল ইসলামকে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে টিসিবি ডিলার নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্রাকটির সহকারী রায়হান গাড়িটি চালাচ্ছিলেন এবং চালক শরিফুল ইসলাম পাশে ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে রায়হান নিয়ন্ত্রণ হারালে ডাম্প ট্রাকটি সামনে থাকা আরেকটি ট্রাকে ধাক্কা দেয়। এতে শরিফুল ও রায়হান গুরুতর আহত হন।
৪৩ মিনিট আগে
বরিশালের মুলাদীতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৯৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানীভিত্তিক সংগঠন ‘মুলাদী ফোরাম, ঢাকা’-এর উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে প্রায় দেড় কেজি গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরবর্তীকালে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনিকা মণ্ডল (৩৫) নামের ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিহতের বাড়িতে পৌঁছে শোকাহত...
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে একটি শুটারগান, একটি গুলি, দুটি হাঁসুয়া, ১ কেজি ৮৫০ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫-এর সিপিসি...
১ ঘণ্টা আগে