
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে একটি শুটারগান, একটি গুলি, দুটি হাঁসুয়া, ১ কেজি ৮৫০ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধসংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকার একটি আমবাগানে অভিযান চালায়।
অভিযানের সময় আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি শুটারগান, একটি গুলি, দুটি হাঁসুয়া, ১ কেজি ৮৫০ গ্রাম গান পাউডার এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

গাজীপুরের শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের একটি প্রাইভেটকারের গতিরোধ করে গুলি ছুড়ে তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর....
১ মিনিট আগে
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলাই বিকল্প বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়াচর্চা জরুরি। আজ শুক্রবার বিকেলে...
৬ মিনিট আগে
সম্মেলনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করার পর সিজিএস থেকে তাঁর অংশগ্রহণ নিশ্চিত করা হয়। পরে তাঁকে থাইল্যান্ডের একজন প্রতিনিধির সঙ্গে একটি স্টুডিও আলোচনায় অংশ নেওয়ার জন্য ই-মেইল করা হয়। সে অনুযায়ী ১ অক্টোবর তিনি ভারতের হায়দ্রাবাদ থেকে ঢাকায় ফেরেন। তবে ২ অক্টোবর সন্ধ্যায় জিল্লুর রহমান....
১৪ মিনিট আগে
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতেই হাতির পিঠে চড়ে বিবাহ করছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাকিব মিয়া নামের এক যুবক। আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রাম থেকে একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে কনের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। ব্যতিক্রমী এই....
২২ মিনিট আগে