
বরিশালের মুলাদীতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৯৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানীভিত্তিক সংগঠন ‘মুলাদী ফোরাম, ঢাকা’-এর উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৮ জন এবং ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৬৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহার দেওয়া হয়।
মুলাদী ফোরামের সভাপতি ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার। মকবুল হোসেন কলেজের উপাধ্যক্ষ ইফতেখার আহম্মেদ অলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা, চিকিৎসক মুহাম্মদ মোশাররফ হোসাইন জিলু, চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মো. কবির হোসেন খান, মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন হাওলাদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম সুমন এবং ইসলামাবাদ নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আবু সালেহ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, কৃতী শিক্ষার্থীদের এ ধরনের সম্মাননা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে ড. মো. মিজানুর রহমান বলেন, মুলাদীর শিক্ষা ও সামাজিক উন্নয়নে ‘মুলাদী ফোরাম, ঢাকা’ ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক ও উৎসাহব্যঞ্জক কর্মকাণ্ড অব্যাহত রাখবে। শেষে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও উপহার তুলে দেন।

বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা...
৪ মিনিট আগে
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের...
৬ মিনিট আগে
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।
১৭ মিনিট আগে
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ জেলায় সংক্রামক রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। চলতি বছরের ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে ২৪ হাজার ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার জেলার ১৫টি হাসপাতালে ভর্তি ছিল ১৮০ জন। এর মধ্যে ১০৭ রোগী ভর্তি হয়েছে এক দিনে।
২০ মিনিট আগে