
জামালপুরের বকশীগঞ্জে পাটকলের মূল্যবান যন্ত্রাংশ ও মালামাল পাচারের সময় তিনটি ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী ও থানা-পুলিশ। এ সময় যানবাহনগুলোর তিন চালক ও চালকের তিন সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার বাবুল চিশতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাটকলে এ ঘটনা ঘটে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে পাটকলের গেট খুলে তিনটি ট্রাক প্রবেশ করে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা থানা-পুলিশকে খবর দেয়। পরে বকশীগঞ্জ থানার পুলিশ সেনাবাহিনীর বকশীগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে জুট মিলে হানা দিয়ে যন্ত্রাংশবোঝাই তিনটি ট্রাক জব্দ করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন চালক ও তাদের সহকারীদের আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, গতকাল রাতে খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় পাটকলের ভেতরে বোঝাইকৃত তিনটি ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে ২০১৮ সালের ১০ এপ্রিল জুট মিলের মালিক মাহবুবুল হক বাবুল চিশতি দুদকের মামলায় জেলে যান। এই সুযোগে স্থানীয় একটি চক্র বাবুল চিশতির জুট মিলের প্রায় শত কোটি টাকার যন্ত্রাংশ ও মালামাল পাচার করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বারবার লুটপাটের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তাঁরা।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে