
নেত্রকোনার দুর্গাপুরে অগ্নিকাণ্ডে দুই পরিবারের দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন থেকে প্রাণে বাঁচতে গিয়ে আহত হয়েছেন বাসন্তী রানী সাহা (৮০) নামে এক বৃদ্ধা। গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকার ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালো ধোঁয়া দেখতে পেয়ে তাঁরা ছুটে যান ঘটনাস্থলে। খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে ততক্ষণে ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার বাড়ির আসবাব, জামাকাপড়, বই-খাতা, কলমসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় পাশের সঞ্জয় সরকারের নতুন নির্মিত বাসার প্লাস্টিকের থাই সিলিং, বৈদ্যুতিক ফ্যান, লাইটসহ বিভিন্ন সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়।
দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মনজুর ফরাজী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করি। টিনশেড বাড়ি হওয়ায় পানি আগুনের মূলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সবার সহযোগিতা ও আল্লাহর রহমতে পাশের বাড়িগুলো বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।’

চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম ঘিরে আয়োজিত তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলার তৃতীয় দিনে সনাতনী পুণ্যার্থীদের ঢল দেখা গেছে। গতকাল সোমবার ভোর থেকে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের লাখো পুণ্যার্থী দল বেধে আসতে শুরু করেন চন্দ্রনাথ ধামে।
৩৫ মিনিট আগে
মাদারীপুরে দেড় বছরের বেশি সময় ধরে থমকে আছে একটি সেতুর নির্মাণকাজ। এ দিকে কাজটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ার পর আরও এক বছর বাড়ানো হয়েছে। সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় কুমার নদের ওপর ৮ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির সামনে ফুটপাত অবৈধভাবে দখল করে অস্থায়ী দোকান বসানো হয়েছে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে এবং বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
২ ঘণ্টা আগে
আসন্ন রমজান মাস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার মধ্য চরকুমিরা গ্রামের মুদিদোকানি শাহআলম নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। তিনি তাঁর দোকানে আটটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনা লাভে, অর্থাৎ ক্রয়মূল্যে বিক্রি শুরু করেছেন।
২ ঘণ্টা আগে