
ময়মনসিংহের ফুলপুর হালুয়াঘাটে কংস নদে পড়ে আব্দুল হাকিম রুপচান (৫৭) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। আজ সোমবার ফুলপুর-হালুয়াঘাট সংযোগ সড়কের সরচাপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। সর্বশেষ (বিকেল ৪টা) খবর পাওয়া পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আব্দুল হাকিম রুপচান উপজেলার ঠাকুরবাখাই এলাকার বাসিন্দা। তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার রাকিব তালুকদার রুমনের বাবা। ছেলের কাজে সহায়তা করতে তিনি নদে পানি পরিমাপের স্কেল সরাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও পাউবো সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কংস নদের পানি দ্রুত বেড়ে যায়। সকালে নদের পানি বেড়ে যাওয়ায় স্কেল সরাতে গিয়ে আব্দুল হাকিম নদে পড়ে যান। নদে পড়ার পরপরই তিনি তলিয়ে যান।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, ‘পানি মাপার সময় একজন ব্যক্তি নদে ডুবে নিখোঁজ হয়েছেন—এমন সংবাদ পেয়ে সকাল থেকেই আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।’
ময়মনসিংহ পাউবোর পানিবিজ্ঞান শাখার উপবিভাগীয় প্রকৌশলী মো. সোহেল রানা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পাহাড়ি ঢলের কারণে নদের পানি বেড়ে যাওয়ায় স্কেল সরাতে গিয়ে তিনি নদে পড়ে নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, নিখোঁজ ব্যক্তি পাউবোর কর্মচারী নন। তাঁর ছেলে কর্মচারী।

লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে কোপানো মা ও তিন মেয়েই মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো শাহীনুর বেগম (৪০), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (১৮), মেজ মেয়ে কলেজশিক্ষার্থী ইকরা আক্তার (১৬) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের রেখুং পাড়া থেকে তাদের আটক করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, গুলি, ম্যাগাজিন, চাকুসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যায় গাছ থেকে লেবু পাড়তে গিয়ে বিষধর সাপের ছোবলে নিলুফা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ডামুড্যা উপজেলার চরনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
মানিকগঞ্জের ঘিওরে ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’-এর মালিক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। তারা সঞ্চিত টাকা ফেরত, নাসির উদ্দিনের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে