
কুষ্টিয়ার দৌলতপুরে পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামিম (৬৫) হত্যা মামলায় ঘটনার ১৬ দিন পর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত গভীর রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব হোসেন (২৬) এবং রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)।
মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, হামলার সময় বিভিন্ন মাধ্যমে পাওয়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করা হয়। সেখান থেকে বিপ্লব ও আলিফকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পীর হত্যা, আস্তানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলা এবং বিভিন্ন ভিডিও ফুটেজের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ১১ এপ্রিল শনিবার কোরআন অবমাননার অভিযোগ তুলে আব্দুর রহমান শামিমকে তাঁর আস্থার ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে আটকা পড়েছে একটি কুমির। যার দৈর্ঘ্য ছয় ফুট ১০ ইঞ্চি। কুমিরটির ওজন আনুমানিক ৭০ কেজি। কুমিরটির আবাসস্থল নোনাপানিতে হলেও খাদ্যের অভাবে মিঠাপানির নদীতে চলে আসতে পারে বলে জানিয়েছেন খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপানা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী...
৯ মিনিট আগে
উপজেলার সাতগাঁও গ্রামের নেকবর খাঁয়ের ছেলে মোনায়েম খাঁ পালান (৫০) ও সিরাজগঞ্জ সদরের আকনাদিগীর চরের অফিকুল মণ্ডলের ছেলে শুভ মণ্ডল (৪৫)। আর আব্দুল মোতালিব (৫৫), তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
২১ মিনিট আগে
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সাবেক ইউপি সদস্য সালমা বেগমের বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।
২৬ মিনিট আগে
ছদ্মনাম ব্যবহার করে গৃহকর্মীর কাজ নিতেন বিলকিস বেগম। কাজ নিয়ে তিনি খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাসার মানুষদের অচেতন করে একের পর এক চুরি করতেন বলে জানিয়েছে পুলিশ। চুরি করতে গিয়ে করেছেন খুনও। অবশেষে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
৩০ মিনিট আগে