
ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
আজ শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে নগরীর সুতিয়াখালি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ৩টার দিকে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি সুতিয়াখালি এলাকায় পৌঁছালে ইঞ্জিনের সঙ্গে থাকা ক-বগি থেকে পেছনের সব বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি টের পেয়ে চালক ট্রেনটি পেছনের দিকে নিয়ে আসেন।
পরে ট্রেনের কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেলা সাড়ে ৩টার দিকে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করেন। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।
ওসি আরও জানান, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

গাজীপুরের শ্রীপুরে চাঁদার দাবিতে এক ওষুধ ব্যবসায়ীকে কার্যালয়ে ডেকে নিয়ে ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা ফজলুল হক রোমানের বিরুদ্ধে। খবর পেয়ে স্বামীকে উদ্ধার করতে গিয়ে সেখানে ভুক্তভোগীর স্ত্রী লাঞ্ছনার শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে যুবদল
৩ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দিতে সড়কের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর এলাকায় শিবপুর-চর গোয়ালি আঞ্চলিক সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়...
২৩ মিনিট আগে
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ বাঁধা অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। আঙুলের ছাপের মাধ্যমে তাঁর নাম ইসমাইল হোসেন বলে জানা গেছে। তাঁর বাড়ি জামালপুর সদরে এবং তিনি পেশায় সিএনজিচালক ছিলেন।
২৩ মিনিট আগে
ভোলার মেঘনা নদীতে জেলে মিরাজ মাঝির জালে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার তালতলি মাছঘাটে নিলামে মাছটি বিক্রি হয়েছে ১২ হাজার ৯০০ টাকায়।
২৯ মিনিট আগে