ইটের সলিংয়ের ওপর প্লাস্টিকের বস্তা বিছানো। বস্তার ওপর থরে থরে সাজানো বিভিন্ন প্লাস্টিক ও কাচের বোতল। পাশেই মোড়ার ওপর বসে আছেন পঞ্চাশোর্ধ্ব মনতুস সাহা। প্রথমে দেখে যে কারও মনে হতে পারে বোতল ভর্তি তেল অথবা মালিশের ওষুধ। তবে কৌতুহলবশত কাছে গিয়ে জানা গেল ওসব বোতল দাঁত তোলার ও এ কাজে লাগানোর উপকরণ। সম্প্রতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের সামনে দেখা মেলে এসবের।
দীর্ঘ ৩৮ বছর ধরে দাঁত তোলা ও লাগানোর কাজ করছেন মনতুস সাহা। তাঁর বাবা বিনদ চন্দ্র সাহাও এই পেশায় ছিলেন। রুটি-রুজির তাগিদে কিশোর বয়সেই বাবার সঙ্গে জড়িয়ে পড়েন এই পেশায়।
বাবার কাছ থেকে দাঁতের কাজ শিখেছেন মনতুস সাহা। তাঁর বাবা মারা গেছেন ১৪ বছর আগে। বাবার পেশাকে সম্মান জানাতে এই ধরে রেখেছেন মনতুস।
আজকের পত্রিকার প্রতিবেদকের সঙ্গে কথা হয় মনতুস সাহার। আলাপের সময় মনতুস জানান, তাঁর বাড়ি ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামে।
মনতুসের সংসারে স্ত্রী ছাড়াও দুই ছেলে এক মেয়ে রয়েছেন। নিজে দাঁত তোলা-লাগানোর কাজে থাকলেও এই কাজে দুই ছেলেকে ভিড়তে দেননি তিনি। খেয়ে-না খেয়ে ছেলে-মেয়েদের পড়াশোনা করিয়ে সরকারি চাকরিজীবী বানিয়েছেন বলে জানান তিনি।
মনতুস জানান, বড় ছেলে কার্তিক চন্দ্র সাহা বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) পোস্টে চাকরি করেন। ছোট ছেলে গণেশ চন্দ্র সাহা কিশোরগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে নকলনবিশে আছেন। মেয়ে জ্যোৎস্না রাণী সাহাও কিশোরগঞ্জ জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার)।
ছেলে-মেয়ে তিনজনই সরকারি চাকরি করার পরও এই কাজ করছেন কেন? প্রশ্ন জবাবে মনতুস বলেন, ‘পেশাটা আমার বাবার। এই কাজ করে বাবা আমাদের রুটি-রুজি জুগিয়েছেন। অভাবের সংসারে আমিও ছেলে-মেয়েদের খাইয়ে পড়িয়ে মানুষ করেছি এই পেশার টাকায়। ছেলে-মেয়েরা এখন সরকারি চাকরি করায় পরিবারে সচ্ছলতা ফিরে এসেছে। তবে এই পেশায় পড়ে আছি বাবার স্মৃতিটা ধরে রাখতে এবং বাবার পেশাটাকে সম্মান জানাতে।’
মনতুস জানান, এক সময়ে গ্রামের বেশির ভাগ মানুষ দাঁতের কোনো সমস্যা হলে তাঁর কাছে আসতেন। এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও যন্ত্রপাতি আসায় তাঁর কাজ কমে গেছে। মানুষ তেমন আর আসে না তাঁর কাছে। মাঝে-মধ্যে যারা আসে তাঁদের কাজ করেই স্বস্তি পান তিনি। তাঁদের কেউ ১০০, কেউ ২০০ আবার কেউ বেশি টাকাও দিয়ে যান তাঁকে। গরিব-অসহায়দের বিনা পয়সায়ও কাজ করে দেন মনতুস।
কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই দাঁত তোলা-লাগানোর কাজ করছেন, এতে কারও কোনো সমস্যা হয়েছে? মনতুস বলেন, ‘প্রায় ৪০ বছর হতে চলেছে এই পেশায়, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।’
মনতুসের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখা গেছে, আবদুল মোতালেব (৮০) লাঠিতে ভর করে এসে মনতুসের পাশে বসেন। দাঁতের সমস্যার কথা বলতেই মনতুস চিকিৎসা শুরু করেন। জানতে চাইলে আজকের পত্রিকাকে আবদুল মোতালেব বলেন, ‘মানুষ কয় দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না কেউ। কথাডা যে সত্য তা বুড়া বয়সে টের পাইতাছি। বয়সের বাড়ার লগে লগে দাঁত বেশি অর্ধেক পইড়া গেছে গা। যেইডি আছে হেইডিও লড়ে। বেদনা করে। অহন মনতুসের চিহিৎসায় ভালা আছি।’
স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে মনতুস এই অঞ্চলে দাঁত তোলা ও লাগানোর কাজ করছেন। কাগজপত্রে সনদ না থাকলেও দাঁতের বিভিন্ন সমস্যায় মনতুসের চিকিৎসা খুবই ভালো।

রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার খড়মপুরের একটি মাজার প্রাঙ্গণে এ আয়োজনের পর তিনি সৌদি আরবের জার্সি গায়ে দিয়ে আনন্দ মিছিল করেন।
৩৬ মিনিট আগে
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে