
ময়মনসিংহে সেপটিক ট্যাংকে নেমে এক নির্মাণশ্রমিক প্রাণ হারিয়েছেন। মহানগরীর শম্ভুগঞ্জ নলুয়াপাড়া এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মামুন মিয়া (১৯)। তিনি সদর উপজেলার আলালপুর নামাপাড়ার কাছু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মামুন অন্য শ্রমিকদের সঙ্গে বেশ কয়েক দিন ধরে ওই ভবনে নির্মাণকাজ করছিলেন। গতকাল তিনি নবনির্মিত সেপটিক ট্যাংক থেকে কাঠ তুলতে নামেন। ট্যাংকে নামার কিছুক্ষণ পর তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে সহকর্মীরা উঁকি দিয়ে দেখেন, তিনি ভেতরে পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মামুনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, ‘পুলিশের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মৃত অবস্থায় মামুন মিয়াকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সুনামগঞ্জের যাদুকাটা, ধোপাজান ও মরাচেলা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। মামলা, আদালতের নিষেধাজ্ঞা, প্রশাসনের অভিযান—কোনো কিছুতেই থামছে না অবৈধ বালু উত্তোলন। নদীর বুক ও তীর কেটে বালু লুটে ধ্বংস করা হচ্ছে প্রকৃতি-পরিবেশ, হুমকির মুখে পড়ছে জনপদ, ঘরবাড়ি ও ফসলি জমি।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে উজান থেকে নেমে আসা ঢলে টানা সাত দিন ধরে বাড়ছে পদ্মা নদীর পানি। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নদীর পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। বর্তমানে বিপৎসীমার মাত্র ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
২ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলার ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ থাকলেও প্রায় তিন মাস ধরে তা সম্পূর্ণ অচল হয়ে আছে। এতে শিক্ষকদের হাজিরা, দাপ্তরিক যোগাযোগসহ অনলাইনভিত্তিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। সার্ভারে ত্রুটির কারণে এই অবস্থা হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী আঞ্চলিক মহাসড়কের মাতামুহুরী নদীর ওপর একসময় বেইলি সেতু ছিল। কয়েক দফায় সেতুটি ভেঙে পড়ায় সেটির পাটাতন অপসারণ করা হয়। নির্মাণ করা হয় গার্ডার সেতু। তবে ১১ বছরেও আগের সেতুর চারটি খুঁটি অপসারণ করা হয়নি।
৩ ঘণ্টা আগে