
ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের ধাক্কায় সাব্বির আহম্মেদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মুশুল্লি দরগাবাড়ি এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির আহম্মেদ মুশুল্লি ইউনিয়নের রসুলপুর গ্রামের শামীম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সাব্বির আহম্মেদ গতকাল রাতে উপজেলার মুশুল্লি তারের ঘাট বাজার থেকে মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এমন সময় বিপরীত থেকে আসা দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ছিটকে সড়কের মাঝে পড়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এক ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেও ট্রাকের সন্ধান মেলেনি।

ভোলার বোরহানউদ্দিনে সুইটি রানী শিল নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে নিখোঁজ হয়েছে দুই কিশোর। তাদের একজন উপজেলার গুড়পাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র বিপ্লব হোসেন (১২) ও অন্যজন দুতিয়ার কুঠি গ্রামের রবিউল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৪)। বিষয়টি নিয়ে উভয় পরিবার থানায় জিডি করেছে। কিন্তু সন্তানদের কোনো খোঁজ না পেয়ে চরম
১৩ মিনিট আগে
তারাকান্দায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।
২৭ মিনিট আগে
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহেল খান (৩২) নামের এক যুবক মারা গেছেন। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ খান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা..
৩৮ মিনিট আগে