
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীদের দাবির মুখে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেছে প্রশাসন। আজ রোববার (৩১ আগস্ট) সকালে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। পরে তাঁদের দাবি মেনে নিয়ে রোডম্যাপ ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। ঘোষণা অনুযায়ী, নির্বাচনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে চলতি বছরের ১১ ডিসেম্বরের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ে প্রশানিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে তাঁদের জুস পান করিয়ে অনশন ভাঙান উপাচার্য জাহাঙ্গীর আলম। এ সময় একটি সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেন তিনি।
সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের খসড়া সংবিধান তৈরি করে চূড়ান্ত অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। পরে সরকার কর্তৃক গেজেট প্রকাশের পর নির্বাচনপ্রক্রিয়া শুরু হবে। গেজেট প্রকাশের তিন কর্মদিবসের মধ্যে একটি নির্বাচন কমিশন গঠন করা হবে। পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে তৈরি হবে নির্বাচনী আচরণবিধি। এরপরের ১৫ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা তৈরি, সে তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির মাধ্যমে তা চূড়ান্ত করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পাঁচ কর্মদিবসের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর থেকে পরবর্তী ১৬ কর্মদিবসের মধ্যে মনোনয়নপত্র বিতরণ, দাখিল, বাছাই, প্রার্থীদের খসড়া, চূড়ান্ত তালিকা প্রকাশসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পন্ন করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর প্রচারণার জন্য ১০ দিন সময় পাবেন প্রার্থীরা। চলতি বছরের ১১ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকারি গেজেট প্রকাশের পরই রোডম্যাপ অনুযায়ী সমস্ত কার্যক্রম শুরু হবে। আমরা আশা করি, শিক্ষার্থীরাও ধৈর্য ধরবেন এবং দায়িত্বশীল আচরণ করবেন। আন্তরিকভাবে নির্বাচন আয়োজন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত।’
উপাচার্যের ওই ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে অধ্যাদেশ জারির পর দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্নের দাবি করা হয়। এ দাবি প্রশাসনও স্বাচ্ছন্দ্যে মেনে নেয়।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে