ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আয়োজনে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় আইন ভঙ্গ করে সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টার ফাইনালের ‘মঞ্চ পরিবেশনা’ কোর্সের পরীক্ষা নির্ধারিত তারিখের আগেই অনুষ্ঠিত হওয়ায় গুরুতর অনিয়ম হয়েছে বলে জানা গেছে।
এই পরীক্ষার এক্সটার্নাল পরীক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. অসিত রায়। পরীক্ষা শেষে বিল উত্তোলনের জন্য এক্সটার্নাল পরীক্ষকসহ সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলিফ লায়লা এবং ড. দেবাশীষ বেপারী বিল ফরমে স্বাক্ষর করেন। সেই ফরমে দেখা গেছে, পরীক্ষা ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলেও বিল জমা করা হয়েছে ২৩ সেপ্টেম্বর তারিখ দিয়ে।
বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ সালের ৪১-এর ৩ ধারা অনুযায়ী, কোনো পরীক্ষার ব্যাপারে কোনো পরীক্ষক কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে ভাইস চ্যান্সেলরের নির্দেশে তাঁর স্থলে অন্য একজন পরীক্ষককে নিয়োগ দেওয়া যাবে। কিন্তু এ ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। সেমিস্টার ফাইনালের কোনো কোর্সের পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে অবশ্যই পরীক্ষা নিয়ন্ত্রকের লিখিত অনুমতি নিতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছু বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, কর্তৃপক্ষের এই নীরবতার সুযোগ নিয়ে কিছু শিক্ষক নিজেদের ব্যক্তিগত সুবিধার্থে নিয়ম ভঙ্গ করছেন। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা নেয়, তা এখন দেখার বিষয়। আমার যদি কখনো কিছু বলতে চাই, তাহলে আমাদের একাডেমিক রেজাল্টের ওপর প্রভাব পড়ে। কোর্স শিক্ষক ড. আলিফ লায়লা তাঁর পছন্দের শিক্ষার্থীকে বিশেষ সুবিধা দিতে এ কাজ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘যদি তারা অনুমোদন না নিয়েই আগে পরীক্ষা নিয়ে থাকে, তাহলে নিয়মের ব্যত্যয় ঘটেছে।’ এ বিষয়ে সহযোগী অধ্যাপক ড. দেবাশীষ বেপারী স্বীকার করেন যে পরীক্ষাটি আগে নেওয়া হয়েছে। তবে তিনি বলেন, ‘যদি কোনো শিক্ষকের ব্যক্তিগত সমস্যা থাকে, তাহলে তিনি চাইলে পরীক্ষা আগে-পরে নিতে পারেন।’
পরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. আরিফুর রহমান জানান, বিভাগের দুই ইন্টারনাল পরীক্ষকের ব্যক্তিগত সমস্যার কারণে পরীক্ষাটি এগিয়ে আনা হয়েছিল। তিনি বলেন, ‘সংগীত বিভাগে যে কোনো পরীক্ষা বহিরাগত ও অভ্যন্তরীণ পরীক্ষকের সম্মতিতে অনেক সময় আগে-পরে হয়ে থাকে। অনেক সময় আমরা রুটিন পরিবর্তনের জন্য কন্ট্রোলার সেকশনে চিঠি দিলেও সেটি প্রসেস হতে দেরি হয়। তখন আমরা নিজেরা আলোচনা করে পরীক্ষার রুটিন পরিবর্তন করি।’
তবে সংগীত বিভাগের বিভাগীয় প্রধান ড. সুশান্ত কুমার সরকার এ বিষয়ে পুরোপুরি অবগত নন। তিনি বলেন, ‘পরীক্ষা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির চেয়ারম্যানের ওপর। কন্ট্রোলার দপ্তর থেকে এর অনুমোদন নেওয়া হয়েছে কি না, তা আমার জানা নেই।’
বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক ড. রাজু আহমেদ এ ধরনের কাজের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘অগ্রিম পরীক্ষা নিয়ে বিল জমা করা গুরুতর অন্যায়। ১৬ তারিখে পরীক্ষা নিয়ে বিল ফরমে ২৩ তারিখ লিখে জমা করলে তারা কোনোভাবেই বিল পাবে না।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে