
এক বছর বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাটের দুটি স্থলবন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম।
এ সময় হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান, গোবরাকুড়া কড়ইতলি স্থলবন্দরের পরিচালক মোস্তাফিজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়া, কড়ইতলি গোবরাকুড়া আমদানি ও রপ্তানিকারক উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. রমজান আলী জহির প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর মাহমুদুল হক সায়েম বলেন, ‘আমরা হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাকে নতুনভাবে সাজাচ্ছি। স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি চালু থাকলে আমাদের ব্যবসায়ীরা লাভবান হবেন। বন্দরে আমাদের সীমান্ত হাট করার পরিকল্পনা রয়েছে। এখন শুধু কয়লা আমদানি করা হচ্ছে।’
মাহমুদুল হক আরও বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’ বন্দরটি পুরোপুরি চালু হলে দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে নতুন মাত্রা তৈরি হবে বলে জানান তিনি।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৩৩ মিনিট আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
১ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
১ ঘণ্টা আগে