
বজ্রপাতে সুনামগঞ্জ ও ময়মনসিংহ জেলায় সাতজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে সুনামগঞ্জে পাঁচজন এবং ময়মনসিংহে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরের দিকে এসব ঘটনা ঘটে। এতে আরও অন্তত চারজন আহত হয়েছেন।
সুনামগঞ্জ
জেলার ধর্মপাশা, তাহিরপুর, দিরাই ও জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন জামালগঞ্জ সদর উপজেলার চানপুর (গজারিয়া হাটি) গ্রামের আমির আলীর ছেলে নূর জামাল (২৫), ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলুর রহমানের ছেলে হবিবুর রহমান (২২), উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ (১৪), দিরাই উপজেলার পেরুয়া আশনাবাজ গ্রামের চান্দু মিয়ার ছেলে লিটন মিয়া (৩৩) এবং তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বক্করের ছেলে আবুল কালাম (২৮)।
আহত ব্যক্তিরা হলেন সরস্বতীপুর গ্রামের জয়নাল হক (৪০) ও তাঁর ছেলে রহমত উল্লাহ এবং শিখা মনি (২৫)। তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ গ্রামের আব্দুল আওয়ালের ছেলে নূর মোহাম্মদ (২৪), জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামের জালাল মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টার মধ্যে কালবৈশাখী শুরু হলে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহতের পাশাপাশি চার-পাঁচজন আহত হয়েছেন। হবিবুর রহমান, লিটন মিয়া ও নূর জামাল ধান কাটতে গিয়ে, রহমত উল্লাহ বাড়িতে কাজ করার সময় এবং আবুল কালাম হাঁসের খামারে কর্মরত অবস্থায় বজ্রপাতে নিহত হন। তাঁদের তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দিরাইয়ে বজ্রপাতে নিহত লিটন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রশান্ত দাস তালুকদার।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্লাহ জানিয়েছেন, বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ থানা হেফাজতে আছে। বিধি মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আবুল কালামের মরদেহ পরিবারের হেফাজতে আছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।’
জামালগঞ্জে বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মো. বন্দে আলী।
ময়মনসিংহ
এদিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামের ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জ্বল (৩০) এবং গফরগাঁও উপজেলার ধাইরগাঁও গ্রামের মমতাজ আলী খান (৫৮)।
গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন, রহমত আলী উজ্জ্বল মুদিদোকানি। দুপুরে বজ্রপাতের সময় বোনজামাইয়ের ধানখেত দেখতে পুর্বানাপাড়া গ্রামে যান। সেখানে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান উজ্জ্বল। পরে স্থানীয় লোকজন টের পেয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত ব্যক্তির দাফনে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গৌরীপুর থানার ওসি কামরুল হাসান বলেন, ‘বজ্রপাতে এক যুবক মারা যাওয়ার বিষয়টি শুনেছি। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মমতাজ আলী খান উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের বাসিন্দা। মমতাজ আলী খান জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, উস্থি ইউনিয়ন পাগলা থানাধীন। বজ্রপাতে মমতাজ আলী খান নিহতের বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘গফরগাঁও থানা থেকে আমাকে বিষয়টি জানানো হয়েছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে সদ্য যোগদান করা উপাচার্যের মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের একাংশের সঙ্গে ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থীদের এই হট্টগোলের ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় সাত বছর বয়সী শিশু আতিকা আক্তার হত্যা মামলার প্রধান আসামি এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে শিশু আতিকার মৃত্যুকে কেন্দ্র করে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি। শিশুটির মা আরিফা আক্তার বাদী হয়ে আজ
২৬ মিনিট আগে
ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরি করতে গিয়ে নুর আলম মাসুদ নামের এক যুবক মারা গেছেন। ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন।
৩২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে একটি ফিলিং স্টেশনের কর্মীকে মারধর ও গলায় ছুরি ধরে ১৬৭ লিটার পেট্রল লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে