
কোরবানির ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের পশুর হাটগুলোতে বেচাকেনা শুরু হয়েছে। জেলার বিভিন্ন হাটে দেশীয় পশুর সরবরাহ বাড়লেও এখনো বেচাকেনা তুলনামূলক কম বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।
জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, এবার জেলায় প্রায় ৭৪ হাজার ৫৮৪টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে রয়েছে ৩৯ হাজার ৪৮১টি গরু, ১ হাজার ৪৪৬টি মহিষ, ৩০ হাজার ৮২২টি ছাগল ও ২ হাজার ৮৩৫টি ভেড়া। এ বছর জেলার কোরবানির পশুর চাহিদা ধরা হয়েছে ৭১ হাজার ৪৭২টি। ফলে চাহিদার তুলনায় পশু বেশি রয়েছে।
সরেজমিন জেলার আদমপুর, টেংরা, ব্রাহ্মণবাজার, শমশেরনগর, ভৈরবসহ বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায়, হাটে প্রচুর গরু উঠলেও বিক্রি তুলনামূলক কম। বিশেষ করে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও বিক্রেতারা তুলনামূলক বেশি দাম হাঁকছেন বলে অভিযোগ ক্রেতাদের।
ক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম হলেও ছোট ও মাঝারি গরুতে অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে। বড় গরুর চাহিদা কম থাকলেও গ্রামাঞ্চলে ছোট ও মাঝারি গরুর কোরবানিই বেশি হয়ে থাকে।
সিয়াম চৌধুরী নামে এক ক্রেতা বলেন, ‘প্রথমে একটি গরুর দাম ১ লাখ ৩০ হাজার টাকা চাওয়া হয়েছিল। পরে দরদাম করে ৯৫ হাজার টাকায় কিনেছি। তবে বাজারমূল্য অনুযায়ী এটি প্রায় ৯০ হাজার টাকার মতো হবে।’
অন্যদিকে খামারিরা জানান, গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়েছে। ফলে প্রত্যাশিত দামে গরু বিক্রি করা সম্ভব হচ্ছে না।
খামারি সাইদুল ইসলাম বলেন, ‘আমার খামারে আটটি গরু ছিল। এর মধ্যে দুটি বিক্রি করেছি, তবে আশানুরূপ দাম পাইনি। ক্রেতারা দাম কম বলছেন।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান বলেন, ‘এবার জেলায় কোরবানির পশুর চাহিদার চেয়ে সরবরাহ বেশি। প্রতিটি হাটে পশু পরীক্ষার জন্য মেডিকেল টিম থাকবে। জেলার চাহিদা পূরণ করে অতিরিক্ত পশু অন্য জেলায়ও সরবরাহ করা হচ্ছে।’
এদিকে হাটগুলোতে কৃষক ও খামারিদের পাশাপাশি স্থানীয় পাইকারদের সক্রিয় উপস্থিতিও দেখা গেছে। তাঁরা গ্রামীণ হাট থেকে গরু কিনে বড় বাজারে বিক্রি করছেন।

এ ঘটনার পর থেকে সেখানে অবস্থানরত অন্য গরু ব্যবসায়ীদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্পের পাশেই এমন ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
১৩ মিনিট আগে
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ডাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৮ মিনিট আগে
আবেদনে আরও বলা হয়, আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার এবং মামলার তদন্তে বিঘ্ন ঘটানোর আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকার মনির হোসেনের ছেলে হিরো ও জামাল পাটোয়ারী ছেলে সোহেল।
৩৪ মিনিট আগে