
মৌলভীবাজারে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর ভাঙনে কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার পানি কমতে শুরু করলেও চার উপজেলায় প্রায় ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। এলজিইডি জানিয়েছে, সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও পুনর্নির্মাণে প্রায় ২৮ কোটি টাকা প্রয়োজন।
বন্যায় জেলার অভ্যন্তরীণ পাকা সড়ক, আঞ্চলিক সড়ক ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক সড়ক তলিয়ে গেছে, কোথাও ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে, আবার কোথাও পানির স্রোতে সড়কের অংশ বিলীন হয়ে গেছে। ফলে এসব সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ।
জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন গ্রামীণ ও আঞ্চলিক সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় সড়কগুলো ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত অনেক সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী।
এলজিইডি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় জেলার ৯৫ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সেতু ও কালভার্টও। তবে এখনও পুরোপুরি ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি, কারণ বিভিন্ন স্থানে সড়কের ওপর এখনও পানি রয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বলেন, বন্যায় তাদের সবকিছু নিয়ে গেছে। তাদের ঘরবাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে বেশি সড়কের ক্ষতি হয়েছে। যত দ্রুত সম্ভব গ্রামীণ জনপদের রাস্তা গুলো মেরামত করে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কমলগঞ্জের বাসিন্দা ধীরেন্দ্র দেবনাথ বলেন, `ধলাই নদীর ভাঙ্গনে আদমপুর ইসলামপুর সড়কের বেহাল অবস্থা। বিভিন্ন জায়গায় সড়ক ভেঙে গেছে এছাড়াও শত-শত গর্ত সৃষ্টি হয়েছে।'
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ বলেন, `এলজিডির ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা টাকার অংকে প্রায় ২৮ কোটি টাকা হবে। এছাড়া আরও এক-দু’দিন সময় লাগবে পুরোপুরি ক্ষতির পরিমাণ জানতে।'

চট্টগ্রাম নগরীতে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের নেত্রী মৌসুমি হিজড়ার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
১১ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে আবারও গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোগাক্রান্ত গরু জবাই ও মাংস কাটাকাটির সংস্পর্শে এসে এ পর্যন্ত পাঁচজনের শরীরে সংক্রমণের খবর পাওয়া গেছে। এতে খামারি ও পশু মালিকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিলেও রোগটি প্রতিরোধে কার্যকর পদক্ষেপের ঘাটতির অভিযোগ স্থান
১৪ মিনিট আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে থাপ্পড় মারাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।
২১ মিনিট আগে
ঝিনাইদহে চলতি আমন ধানের ভরা মৌসুমে চাহিদামতো সার না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ইউরিয়া সারের সঙ্গে টিএসপি ও ডিএপি সারের জন্য কৃষকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। আজ শনিবার সকালে জেলার শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা।
৩৪ মিনিট আগে