
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রায় দুই হাজার চা শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী।
আজ রোববার দুপুরে উপজেলার আলীনগর, সুনছড়া ও কামারছড়া চা বাগানে এসব রেইনকোট বিতরণ করা হয়।
আলীনগর চা বাগানের ব্যবস্থাপক এ জে এম রফিউল রানার সভাপতিত্বে ও আলীনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবসার মাহমুদ পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, আলীনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লক্ষ্মীকান্ত সিংহ ও চা শ্রমিক নেতা জীবাধন কৈরি প্রমুখ।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ আতাউর মার্কেট এলাকায় সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তাঁকে খুঁজে না পেয়ে তাঁর বোনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এক যুবক পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে ওই তরুণীর মৃত্যু হয়।
২ মিনিট আগে
পাবনার দুলাই সরকারি ডাক্তার জহুরুল কামাল ডিগ্রি কলেজের ব্যাংক হিসাব থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কলেজের হিসাব সহকারী গিয়াস কামাল তপনের বিরুদ্ধে। এ ঘটনায় গত বৃহস্পতিবার আদালতে মামলা করেছে কর্তৃপক্ষ। এর আগে একজন সহযোগী অধ্যাপককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
১০ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জের কাজীরহাটে কৃষক কবির ব্যাপারী (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় ইউসুফ ফরাজী (২৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার আসামিকে বরিশাল আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
১১ মিনিট আগে
রাজধানীর লালবাগের আজিমপুরে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
১৫ মিনিট আগে