
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে ইউনিয়ন পরিষদের গেট আটকে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় চেয়ারম্যানসহ ৪৭ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার পাঁচ দিন পর রাজনগর থানায় মঙ্গলবার (২৫ মার্চ) মামলাটি করেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই এ এইচ এম মাহমুদুর রহমান। হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত ও ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাঙচুর করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০ মার্চ রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সরকারবিরোধী বৈঠক করছেন, এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ইউনিয়ন পরিষদে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যানসহ তার লোকজন স্লোগান দিয়ে ডিবি পুলিশের গাড়ি ভেতরে রেখে ইউনিয়ন পরিষদের গেটে তালা লাগিয়ে দেন। অবরুদ্ধ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে কনস্টেবল মেহেদী হাসান সৌরভ ও তমাল হোসেন রায়হান আহত হন। ডিবি পুলিশের ব্যবহৃত নোয়া গাড়ির (চট্ট মেট্রো চ ১১-৪০৩২) বাম দিকের গ্লাস ফেটে যায়। এ সময় ওই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে রাজনগর থানার ওসিকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে ইউপি সদস্য আব্দুল আজিজের সহযোগিতায় গেটের তালা খুলে অবরুদ্ধ ডিবি পুলিশকে বের করা হয়।
এদিকে ঘটনার পাঁচ দিন পর ইউপি চেয়ারম্যান রাহেল হোসেনসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনের নামে মামলা হয়েছে।
মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, ‘ওই দিন ইউনিয়নে একটি সালিস চলছিল। সেখানে মানুষ বেশি থাকায় ডিবি পুলিশকে দেখে তারা উত্তেজিত হতে পারে ভেবে আমি চলে যেতে চাই। এ সময় পুলিশ সদস্যরা পেছন পেছন গেলে লোকজন উত্তেজিত হয়ে কী হয়েছে জানতে চান। কেউ ইউনিয়ন পরিষদের সম্পদের ক্ষতি যাতে করতে না পারে সে জন্য সব মানুষকে বাইরে বের করে একজন গ্রাম পুলিশ গেট তালাবদ্ধ করেন। পরে সেটি খুলে দেওয়া হয়। তারা চলে গেলে আমি ইউনিয়নে এসে জানতে পারি কোনো মারামারি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। মিথ্যা একটি মামলা দিয়ে আমার ইউনিয়নের অনেক নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে।’
পুলিশের জেলা গোয়েন্দা শাখার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‘ডিবি পুলিশের সদস্যরা সরকারি দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছিল। গেটে তালাবদ্ধ করে তাদের আটকে রাখা তো অপরাধ। এ ঘটনায় পেছন দিক থেকে ইটপাটকেলের আঘাতে আমাদের দুজন সদস্য আহত হয়েছেন। তাই মামলা করা হয়েছে।’
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদুল হাসান খান বলেন, ডিবি পুলিশের একজন বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
৯ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে