
মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক ছড়ায় (খালে) পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ধামাইপার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে একটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। ভোরে ধামাইপার ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রোমান মিয়া নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপার নয়নকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় রেকার ভ্যান ও প্রয়োজনীয় সরঞ্জামের সহায়তায় যৌথভাবে অভিযান চালিয়ে চালকের লাশ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকারিয়া বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় চালকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রাকে চালক ও হেলপার দুজনই ছিলেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ট্রাকে চালক ও হেলপার ছিলেন। চালক নিহত হয়েছেন এবং হেলপারকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন।

আজ বিশ্ব হাতি দিবস। এ দিবসেই গাজীপুর সাফারি পার্কে হাতি মৃত্যু খবর পাওয়া গেছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) অনুসন্ধান করতে গিয়ে হাতি মৃত্যুর খবর সামনে আসে। দুই হাতির সংঘর্ষে পা ভাঙা রাজু বাহাদুর ৭ তারিখ দুপুরে মারা গেছে।
১ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের সময় চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে...
২ মিনিট আগে
‘সানি, আমি জানি আমাকে কখনো ক্ষমা করবা না, তারপরও বলি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কখনো ভাবিনি এমন একটা সময় আসবে, যে সময়ে তোমাকে হারিয়ে ফেলব। কিন্তু আমি তোমাকে আমার মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে চাইব। আমি তোমাকে কখনো হারাতে চাই না। আমি অনেক ভালোবাসি তোমায়...
৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরের সমস্ত মালামাল ও আসবাব পুড়ে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টায় উপজেলার পৌর সদরের আমিরাবাদ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
৮ মিনিট আগে