মৌলভীবাজারে বিষ মেশানো মৃত ছাগলের মাংস খেয়ে ১৩টি বিপন্ন প্রজাতির শকুন ও শিয়াল হত্যার ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার সদর বন্য প্রাণী রেঞ্জের বর্ষিজোড়া বিটের বিট কর্মকর্তা আবু নাঈম মো. নুরুন্নবী বাদী হয়ে মো. রোকন ও কচনু মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন।
মামলায় জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড় কাঁপন গ্রামের রোকন ও কচনু মিয়ার ছাগল শিয়ালে মেরে ফেলায় তাঁরা ক্ষুব্ধ হয়ে মৃত ছাগলে বিষ দিয়ে রাখেন। বিষ মেশানো মাংস খেয়ে ১৩টি শকুন, শিয়াল ও কুকুর মারা যায়। গত বৃহস্পতিবার ফসলি জমিতে এসব মৃতদেহ পাওয়া যায়।
এলাকাবাসী জানান, কিছুদিন ধরে এই গ্রামে শিয়ালের উৎপাত বাড়ছে। শিয়াল ইতিমধ্যে এলাকার অনেক ছাগল খেয়ে ফেলেছে। তাই কেউ শিয়াল ধরতে মৃত ছাগলের ওপর বিষ দিয়েছে। বড় কাঁপন গ্রামের বুড়িকোনা ফসলী জমির মাঠে কয়েক দিন ধরে মৃত শুকুন, শিয়াল, কুকুর ও বিড়ালের মৃতদেহ পড়ে আছে। মৃত শকুনের পাশে সেমকাপ নামের তিনটি কীটনাশকের বোতল পড়ে থাকতে দেখা যায়।
বিষয়টি জানাজানি হলে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে ১০টি মৃত শকুন উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য সিলেট ল্যাবে পাঠান। এ ছাড়া আরও তিনটি মৃত শকুনের চিহ্ন পাওয়া যায়।
এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, মৃত ছাগলের মধ্যে বিষ প্রয়োগ করায় প্রায় ১৩টি শকুনের মৃত্যু হয়েছে। শুধু শকুন নয়, এর পাশাপাশি অনেক কুকুর, শিয়াল ও বিড়ালের মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বন বিভাগের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে।

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৬ মিনিট আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৩ ঘণ্টা আগে