পূর্ববিরোধের জেরে মৌলভীবাজারের বড়লেখায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মাঠগুদাম) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামাল উদ্দিন (৬০) ও আব্দুল কাইয়ুম (৪৫)। তাঁরা উপজেলার বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর ছেলে। আর আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নিহত দুই ভাইয়ের সঙ্গে জমির উদ্দিন গংদের পূর্ববিরোধ রয়েছে। এর জেরে শনিবার সন্ধ্যার দিকে তাঁদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। ঘটনাটি শুনে এগিয়ে আসেন কাইয়ুমের বড় ভাই জামাল উদ্দিন।
একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে জামাল ও কাইয়ুম ঘটনাস্থলে নিহত হন। এ সময় প্রতিপক্ষের জমির উদ্দিন আহত হন। তাঁকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। কাউকে আটক করা হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করেছে।

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। গুরুতর আহত ১৭ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে দুলাভাইকে পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে ওসমান প্রামাণিক (৩০) নামের এক যুবককে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে...
১৭ মিনিট আগে
বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে এ অভিযান শুরু হয়েছে।
২৪ মিনিট আগে
প্রতিবেশী মো. সাব্বির হোসেন নিয়ন বলেন, ‘বাচ্চা মেয়েটি ব্রেইন টিউমারে আক্রান্ত। রংপুরে চিকিৎসা করানোর সময় আমরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। কিন্তু এখন তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। হরির ছোট্ট চায়ের দোকান দিয়ে সংসারের খরচই ঠিকমতো চলে না। তাই মেয়েটির চিকিৎসায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান....
১ ঘণ্টা আগে