Ajker Patrika

মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান
প্রতীকী ছবি

মৌলভীবাজার শহরে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। যানজট নিরসন এবং যত্রতত্র গাড়ি পার্কিং রোধে এই অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত দখল করায় একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজা আহমেদের নেতৃত্বে পৌরসভা এলাকা থেকে চাঁদনীঘাটের মনু সেতু পর্যন্ত সড়কের পাশে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজা আহমেদ বলেন, ব্যবসায়ীদের সড়কের জায়গা দখল না করার জন্য সতর্ক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত