
দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এই চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় কমিটি কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো প্রকার অনৈতিক বা আদর্শ পরিপন্থী কাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
তৃণমূলের ধারণা, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নোমান আহমদের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে যুবদল ও স্থানীয় এমপি নিয়ে বিরূপ মন্তব্য করায় এমন ঘটনা ঘটেছে।

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙন অব্যাহত থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত স্থায়ী প্রকল্প বাস্তবায়ন ও ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন
২ মিনিট আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সিলেটে নিহত চার বছরের শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন। তিনি বলেন, পল্লবীর শিশু হত্যা মামলার মতো সিলেটে শিশু হত্যা মামলার বিচারও দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধ
৭ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে চার্জলাইন থেকে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লালু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
নরসিংদীতে ফাহিম মিয়া (১৭) নামের এক ইজিবাইকচালককে হত্যা করে তার ইজিবাইকের ব্যাটারি লুটের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৪ মিনিট আগে