Ajker Patrika

গাংনীতে ইয়াবাসহ যুবক আটক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
গাংনীতে ইয়াবাসহ যুবক আটক
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ সাকিব আল হাসান (২৭) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ রোববার দুপুরে উপজেলার তেরাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক সাকিব আল হাসান গাংনী উপজেলার অলিনগর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।

আজ বিকেল সাড়ে ৩টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুরের সিপিসি-৩, এসআরবি-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার তেরাইল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. সাকিব আল হাসানকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার বিজ্ঞপ্তিতে জানান, আটক সাকিব আল হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত