
মেহেরপুরের গাংনী থেকে দুটি বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় ও একটি চিরকুট উদ্ধার করেছে থানার পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে সুমন আলী সমর (৩২) নামের এক শ্রমিক লীগ নেতার রান্নাঘর থেকে এসব উদ্ধার করা হয়। গাংনী থানার পুলিশের এলাঙ্গী ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
সুমন আলী সমর উপজেলার কড়ুইগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও রায়পুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। নিজেকে ‘যম’ পরিচয় দেওয়া চিরকুটদাতা এক সপ্তাহের মধ্যে তাঁকে গ্রাম ছাড়তে বলে। আর যদি নিজের দোকান খুলে ব্যবসা করতে চান, তাহলে ২ লাখ দিতে হবে বলে জানানো হয়। ভুল বাক্য ও বানানে লেখা চিরকুটে এর অন্যথা হলে পাঠানো জিনিসগুলো কাজে লাগাবে বলে হুমকি দেওয়া হয়।
সুমন আলী সমর বলেন, ‘প্রায় দুই মাস বাইরে ছিলাম। ১০ দিন আগে বাড়ি এসেছি। রাতের আঁধারে কে বা কারা এগুলো রেখে গেছে তা জানি না। এতে আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে আছে। আমি রাইপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। রাজনৈতিক কারণে এটা ঘটতে পারে বলে ধারণা করছি।’
গাংনী থানার এলাঙ্গী ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুমন আলী সমরের রান্নাঘরের সামনে থেকে লাল টেপ দিয়ে জড়ানো দুটি বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড়, একটি চিরকুট, একটি সাবান, আগরবাতি, গোলাপজল উদ্ধার করি। তবে কে বা কারা এটা রেখে গেছে তার কারণ জানা যায়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছে। দলীয় কোন্দল ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ এ কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন বলেন, এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

বাপ্পি অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। বিভিন্ন গুলিবর্ষণের ঘটনায় তাঁর সম্পৃক্ততার তথ্য রয়েছে। মতিঝিল এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগও আছে। তাঁর বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চাঁদাবাজি, দস্যুতা, অপহরণ, হত্যাচেষ্টা, নারী ও শিশু নির্যাতন এবং মাদকসংক্রান্ত অভিযোগে মোট সাতটি...
২০ মিনিট আগে
আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্ট আয়োজন করছে ইভেন্ট সাজাই ও মেইন স্টেজ ইনক। এই কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজকেরা GetMyTicket.live-এর সঙ্গে চুক্তি করে গত ৮ জুলাই থেকে প্রচারণা শুরু করে।
৩৮ মিনিট আগে
রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে...
৪৩ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ও ‘হাত-পা ভেঙে দেওয়ার’ হুমকি দিয়েছেন স্থানীয় বিএনপির নামে কিছু ব্যক্তি। এর পরিপ্রেক্ষিতে পাল্টা আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ভিডিও দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। ৩৬ সেকেন্ডের ওই ভিডিও বার্তাটি সামাজিক
১ ঘণ্টা আগে