
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ গোলাম মোস্তফা ডাকু (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে গাংনী পৌরসভার চৌগাছা (ভিটাপাড়া) নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা ডাকু চৌগাছার (ভিটাপাড়া) মৃত মো. আজিজুল হক খোকনের ছেলে।
সোমবার সকাল সাড়ে ৯টায় র্যাব-১২ গাংনী ক্যাম্প এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা ডাকু অস্ত্র নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩ গাংনী এবং গাংনী সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটি তাজা গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধারের ঘটনায় গোলাম মোস্তফা ডাকুর বিরুদ্ধে আরেকটা মামলা দিয়ে তাঁকে গাংনী থানায় হস্তান্তর করা হবে।

বগুড়ায় পুকুরে কচুরিপানার নিচে বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি এতটাই পচে গেছে যে, মুখমণ্ডল প্রায় কঙ্কালসার হয়ে গেছে। আজ বুধবার দুপুরে বগুড়া শহরের মালগ্রাম দীঘিরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
২ মিনিট আগে
ফরিদপুর পৌরসভার উচ্ছেদ অভিযানে পৌর কর্মকর্তাদের অবরুদ্ধ ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। হামলার প্রতিবাদে তিতুমীর বাজার ও চকবাজার এলাকায় বর্জ্য পরিবহন বন্ধ রেখেছেন ট্রাক চালক ও শ্রমিকেরা।
৬ মিনিট আগে
রাজধানীর মগবাজারে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালকের নাম সাইফুল ইসলাম রাজু। নিহত ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে জামান আহমেদ (৪২) ও লিয়াকত ফকিরের ছেলে রিয়
৮ মিনিট আগে
বরিশালের মুলাদীতে সরকারি অনুদানের মুয়াজ্জিন তালিকায় নাম অন্তর্ভুক্ত না করায় এক ইমামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের প্যাদারহাট সিকদার বাড়ি বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে