
জামায়াত কোনো দলকেই নিষিদ্ধের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার বিকেলে মেহেরপুরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে। তবে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামায়াত।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সংস্কারের পর যৌক্তিক সময়ে নির্বাচন হবে। তবে এই যৌক্তিক সময় কত দিন বা কত বছর তা নির্দিষ্ট করে বলা যাবে না। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও নির্বাহী বিভাগ সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই নির্বাচন হতে পারে।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘বিএনপিসহ দেশের সব রাজনৈতিক সংগঠনের সঙ্গে জামায়াতের গভীর সম্পর্ক রয়েছে। ইসলামীসহ সব দলের সঙ্গে সংলাপ চলছে। গণতন্ত্রের স্বার্থে যারা ঐক্যবদ্ধ থাকবে, তাদের সঙ্গেই জোটবদ্ধ নির্বাচন করবে জামায়াত।’
সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান।

শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি ফিলিং স্টেশনে (পাম্প) ড্রামে করে জ্বালানি তেল বিক্রির ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাশিমপুর এলাকার মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক জাহিদ হাসান টিপু দৈনিক
৭ মিনিট আগে
চার দফা দাবিতে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। তেলবাহী গাড়ির চাপায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়াকে কেন্দ্র করে আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে ববিসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ...
২৪ মিনিট আগে
জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজশাহীর ফিলিং স্টেশনগুলোয় ভিড় কিছুটা কমেছে। আগের দিনের চেয়ে আজ রোববার কিছুটা কম সময় লাইনে দাঁড়িয়েই তেল পাওয়া গেছে বলে জানিয়েছেন বাইকাররা। আজ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
৩১ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে সুইটি রানী শিল নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে