
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর বাজারে আগুন লেগে দুটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে। এতে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে হঠাৎ সেলিম মিয়ার মুদিদোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের সাদেক মিয়ার দোকানেও। স্থানীয় বাসিন্দারা পানি ছিটিয়ে দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দুই ব্যবসায়ীর দোকানসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে সব মিলিয়ে অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করেছেন স্থানীয় বাসিন্দারা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, দোকানঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করা যায়নি। ঘর ও মালামালসহ ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
অপর ব্যবসায়ী সাদেক মিয়া বলেন, ‘ধান গেছে পানিতে। একমাত্র দোকানের আয় দিয়েই কোনো রকম সংসার চালিয়ে যাচ্ছিলাম। এখন শেষ অবলম্বনটুকুও শেষ হয়ে গেল। পরিবার নিয়ে কীভাবে চলব, জানি না।’ সব মিলিয়ে ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
গাগলাজুর বাজার কমিটির সদস্যসচিব বাদল মীর্জা বলেন, ‘বর্ষাকালে বাজারের চারপাশে পানিতে রাস্তাঘাট তলিয়ে যায়। তাই আমাদের এলাকায় এ সময় আগুন নেভাতে ফায়ার সার্ভিস আসার কোনো সুযোগ থাকে না।’
এ বিষয়ে জানতে চাইলে আজ রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, ‘আগুন লাগার বিষয়টি বাজার কমিটির কেউ এখনো আমাকে জানায়নি। আগামীকাল সকালে ঘটনাস্থল পরিদর্শনের জন্য তদন্ত টিম পাঠানো হবে।’ পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।

কলকাতায় গভীর রাতে আবাসিক হোটেলে আগুনে প্রাণ হারানো ৯ জনের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে পাঁচজনই বাংলাদেশি। একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা। মরদেহগুলো উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।
১৬ মিনিট আগে
গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে নিশানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২টি গুলি ও একটি ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ননগ্যাজেটেড কর্মচারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সরকার (৭৫) আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়ার কাউলিতা পূর্বপাড়া এলাকায় নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোকের কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৫ মিনিট আগে
আয়োজকদের সূত্রে জানা গেছে, শহরের আলীশান রেস্টুরেন্ট তাদের র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে কনসার্টটির আয়োজন করেছিল। গত সোমবার (১৭ আগস্ট) রেস্তোরাঁ কর্তৃপক্ষ কনসার্টের অনুষ্ঠানসূচি ঘোষণা করে। ওই দিনই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় অনুভূতির বিষয় উল্লেখ করে অনুষ্ঠানটি বন্ধের জন্য জেলা প্রশাসকের..
৩৮ মিনিট আগে