গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনীতে ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকেরা। গতকাল রোববার বিকেলে উপজেলার তিরাইল কুঠিপাড়ায় তারা এ মানববন্ধন করেন। মহামারি করোনা পরিস্থিতির কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা ফ্রি ফায়ার ও পাবজি গেমে আসক্ত হয়ে পড়েছে বলে দাবি অভিভাবকদের।
মানববন্ধনে ইমাম আবুল কালাম আজাদ বলেন, ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলতে খেলতে কিশোরদের মেধার বিকাশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই গেমে তারা এতই আসক্ত হয়ে পড়েছে যে, তাদের এই খেলা থেকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই গেম বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে অংশ নেওয়া শফিক হোসেন বলেন, করোনা থেকে এখন মারাত্মক হয়ে দাঁড়িয়েছে ফ্রি ফায়ার ও পাবজি গেম। এই খেলা শিক্ষার্থীদের মেধা অকেজো করে ফেলছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে অভিভাবকেরা। অনলাইনে ক্লাস করার নামে বাবা-মার কাছ থেকে জোর করে মোবাইল আদায় করে ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলেছেন শিক্ষার্থীরা। আর মোবাইল না দিলেই ঘটছে অঘটন। আবার কেউ বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। তাই অনতিবিলম্বে এই গেম বন্ধ না করলে আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে।
এ বিষয়ে শিক্ষক সাদ্দাম হোসেন বলেন, অনেক স্কুলগামী শিক্ষার্থী ইতিমধ্যে ঝরে পড়েছে। এর জন্য ফ্রি ফায়ার ও পাবজি গেম অনেকটাই দায়ী। এই গেম বন্ধ করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে বসার আহ্বান করছি। লেখাপড়ার চাপ তাদের এ খেলা থেকে ফিরিয়ে আনবে বলে আমি মনে করি।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, তরুণ সমাজ ও অভিভাবকেরা।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. কামরুদ্দিন সবুজের নাম প্রস্তাব করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম।
৬ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ থেকে পাগলাপীর পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে থাকা গাছের ডালপালা কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ লাইনের সুরক্ষার কথা বলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মীরা এসব গাছের ডালপালা কেটেছেন বলে অভিযোগ স্থানীয়দের। বন বিভাগের অনুমতি ছাড়াই এমনভাবে গাছ কাটায় ক্ষোভ জানিয়েছেন স্থানী
১৩ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে একটি বিদ্যালয়ের জমি রক্ষার দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
১৫ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি অটোরিকশা ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে বাহুবল বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় আতঙ্কে বাজারের
১৯ মিনিট আগে