
জ্বালানি তেলের বাজারের অস্থিরতা কোনোভাবেই কমছে না। চাহিদামতো ডিজেল, পেট্রল ও অকটেন না পাওয়ায় মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেলচালক ও কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তেল নিতে আসা অনেকে বলছেন, পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের আরও জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে গাংনী উপজেলার বামন্দী কিবরিয়া ফিলিং স্টেশনে গিয়ে মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়। চাষিরা ডিজেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ ২০০ থেকে ৩০০ টাকার তেল নিতে এসেছেন, আবার কেউ সেচের জন্য প্রয়োজনীয় ডিজেলের অপেক্ষায়। তবে চাহিদামতো তেল পাচ্ছেন না কেউই। অনেক পাম্প বন্ধ থাকায় সেখান থেকেও হতাশ হয়ে ফিরে যাচ্ছেন মোটরসাইকেলচালক ও কৃষকেরা।
স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র রোদ ও গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে তাঁরা ক্লান্ত হয়ে পড়ছেন। কবে এই ভোগান্তির শেষ হবে, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা।
পাম্পে তেল নিতে আসা হাফিজ উদ্দিন বলেন, ‘সকাল ৬টায় এসেছি। এখন দুপুর ১২টা বাজে। এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। দিন যত যাচ্ছে, সমস্যা যেন ততই বাড়ছে। জানি না কবে এই সমস্যার সমাধান হবে।’
তেল নিতে আসা তুষার আলী বলেন, ‘তেলের জন্য মানুষের মধ্যে হাহাকার চলছে। কেউ কেউ তেল নিয়ে গিয়ে গোপনে ২৫০ থেকে ৩০০ টাকা লিটার দরে বিক্রি করছে বলেও শুনছি।’
ডিজেল নিতে আসা কৃষক মো. ফজলুর রহমান বলেন, ‘মাঠের আবাদ নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় আছি। চাহিদামতো তেল না পেলে সেচ দেওয়া সম্ভব হবে না, ফলে আবাদ নষ্ট হয়ে যেতে পারে।’
একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি রকি আহমেদ বলেন, কাজের প্রয়োজনে সব সময় বাইরে যেতে হয়। কিন্তু ঠিকমতো তেল না পাওয়ায় কাজ ব্যাহত হচ্ছে। এ কারণে অফিসেও সমস্যায় পড়তে হচ্ছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, যেসব পাম্পে তেল থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পাম্পগুলো বন্ধ রেখে কোনো সিন্ডিকেট বা অনিয়ম করা হচ্ছে কি না, তা প্রশাসন খতিয়ে দেখবে। আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

ডাসার উপজেলায় এক পীরের মাজারে ওরস আয়োজনকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওরস বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভসহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
৮ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও সেনাবাহিনীর বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১৭ মিনিট আগে
সুবর্ণার চাচা আকরাম হোসেন বলেন, ‘নদীতে গোসল করতে নামা মেয়েদের কেউই সাঁতার জানত না। খবর পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে একজনের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ অপরজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।’ আজ এশার নামাজের পর সুবর্ণার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
২৫ মিনিট আগে
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। শুক্রবার বেলা ১১টায় কালিশুরি এসএ ইনস্টিটিউশন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
২৯ মিনিট আগে