
চুয়াডাঙ্গায় বিলুপ্তপ্রায় বন্য প্রাণী তক্ষকসহ আব্দুল আজিজ (৬৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা জেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তক্ষকসহ তাঁকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে র্যাব-১২, সিপিসি-৩ গাংনী, মেহেরপুর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুরের একটি দল ক্রেতা সেজে আব্দুল আজিজের বাড়িতে যায়। এ সময় তাঁর কাছ থেকে বিলুপ্তপ্রায় তিনটি তক্ষক জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আজিজ অবৈধ বন্য প্রাণী ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দিয়ে গ্রেপ্তার আসামিকে হস্তান্তর করা হয়েছে।

সিপিসি-৩, র্যাব-১২ মেহেরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান বলেন, তিনটি তক্ষকের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব ১১। এ সময় তার গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি। গ্রেপ্তার করা হয়েছে তাঁর সাথে থাকা আরও তিন সহযোগীকে।
৫ মিনিট আগে
লক্ষ্মীপুরে নিখোঁজের ৬ দিন পর ফজলে রাব্বি (২২) নামের এক ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রপবাহবাগ গ্রামের শেখের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
এ ঘটনায় শনিবার (২৪ জানুয়ারি) নিহত কানিজ সুবর্ণা স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেছেন। তবে লাশ উদ্ধারের পর রুহুল আমিন হাওলাদার বলেছিলেন তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
১৯ মিনিট আগে
ভোলার ডায়াগনস্টিক সেন্টারগুলোয় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নৌবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোলা শহরের সদর রোড এলাকায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।
৩৬ মিনিট আগে