
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর সঙ্গে মানুষের ছিল গভীর মিতালি। আধুনিকতার ঢেউয়ে সেই খেলাগুলো আজ প্রায় বিলুপ্তির পথে। শহরের আধুনিক খেলা আর মোবাইল ইন্টারনেট গ্রামে প্রবেশ করায় ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। তবু প্রতিবছর কোনো কোনো এলাকার মানুষ নিজেদের উদ্যোগে এসব খেলা টিকিয়ে রাখার চেষ্টা করছে। খেলোয়াড় ও দর্শকদের দাবি, সরকারি সহযোগিতা পেলে ঐতিহ্যবাহী খেলাগুলো আবারও নতুন প্রাণ ফিরে পাবে।
দীর্ঘদিন পর গতকাল শনিবার মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে অনুষ্ঠিত হয়েছে লাঠিখেলা। সেখানে নারী-পুরুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামবাংলার যেসব খেলা হারিয়ে যাচ্ছে, তার মধ্যে রয়েছে হাডুডু, গাদন, গোল্লাছুট, কুতকুত, হাঁড়ি ভাঙা, দড়ি লাফ, দড়ি টানাটানি, কানামাছি ভোঁ ভোঁ, লাঠিখেলা, চোর-ডাকাত, মার্বেলসহ নানান খেলা। এসব খেলা ধরে রাখা না গেলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এগুলো শুধু গল্প হয়ে থাকবে। তাই গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ঐতিহ্যবাহী খেলাগুলো ধরে রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সরকারি সহায়তা বড় ভূমিকা রাখতে পারে।
দর্শক রিপন আলী বলেন, ‘এখন আর গ্রামের ঐতিহ্যবাহী খেলাগুলো তেমন দেখা যায় না। এখানে লাঠিখেলা হবে শুনে আগেই চলে এসেছি। এই খেলা জনপ্রিয় বলে জায়গা পাব না ভেবেছিলাম। বিভিন্ন গ্রাম থেকে অনেক লোক এসেছে খেলা দেখতে।’
আরেক দর্শক লালন হোসেন বলেন, ‘লাঠিখেলা দেখতে অনেক মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে এসেছে। ঐতিহ্যবাহী খেলাগুলো ধরে রাখা দরকার। লাঠিখেলা দেখতে দারুণ লাগছে, ভিড়ও বেশ।’
খেলোয়াড় আরাদুল ইসলাম বলেন, ‘বাপ-দাদার আমল থেকে লাঠিখেলা করে আসছি। আশা করি, ভবিষ্যতেও খেলতে পারব।’
খেলোয়াড় আশরাফুল ইসলাম বলেন, ‘১২-১৩ বছর বয়স থেকে খেলছি। সন্তানেরা খেলবে কি না জানি না, তবে আমরা যত দিন বাঁচি, এসব খেলা চালিয়ে যাব। যদি সরকারি সহায়তা পাওয়া যায়, খেলা আরও ভালোভাবে করা সম্ভব।’

খেলোয়াড় রনি আহমেদ বলেন, ‘এই খেলাকে ধরে রাখতে আমরা একটি টিম গঠন করেছি। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রবাসীরাও কিছু সহায়তা করছেন।’
দেবীপুর লাঠিয়াল বাহিনীর পরিচালক মো. মারফত আলী বলেন, ‘প্রায় ১০ বছর পরিশ্রম করে আমরা দল গঠন করেছি। সরকারি সহযোগিতা পেলে খেলাটি আরও সুন্দরভাবে ধরে রাখতে পারব। যুবসমাজ মাদকে জড়িয়ে পড়ছে। তাদের বাঁচাতে খেলার বিকল্প নেই। তাই গ্রামের এসব ঐতিহ্যবাহী খেলাকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা প্রয়োজন।’


চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিকপক্ষকে জরিমানা করা হয়।
২৪ মিনিট আগে
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজতখানার ভেতরে আইনজীবীর কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেন।
৪১ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারীর (টিপু) বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অন্তত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে