
সিলেট নগরীর একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি নগরীর মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। প্রান্তের স্ত্রীও চিকিৎসক।
জানা গেছে, নিহত পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত ও তাঁর স্ত্রী দুজনই চিকিৎসক। গতকাল রোববারই তাঁরা ওই বাসায় ওঠেন। আর আজ ঘরের ভেতর মরদেহ পাওয়া যায়।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চিকিৎসককে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তখন তাঁর স্ত্রী ডিউটিতে ছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। কেননা, পুলিশ ওইখানে গ্রিল ভেঙে তাঁকে উদ্ধার করে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।

চট্টগ্রামে দুই শিশুকে ব্যবহার করে পেটের ভেতর ইয়াবা পাচারের সময় শারমিন আকতার প্রকাশ ইসমত আরা নামে এক নারীকে আটক করেছে র্যাব-৭। এ সময় ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়। পরে তাদের পেট থেকে ৬ হাজার ৬১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
১৫ মিনিট আগে
সরকারি খাসজমি বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে ও নিজেদের সরকারের লোক পরিচয় দিয়ে লালমনিরহাটের পাটগ্রামে ভূমিহীন অসহায়দের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের এই চক্রের প্রতারণার শিকার হয়েছে একাধিক ভূমিহীন পরিবার। প্
১৬ মিনিট আগে
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ সোমবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩৩ মিনিট আগে
অনলাইনে পণ্য ডেলিভারির নামে প্রতারণার অভিযোগের ৩ জনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। আজ সোমবার বিকেলে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে