অনলাইনে পণ্য ডেলিভারির নামে প্রতারণার অভিযোগের ৩ জনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা।
আজ সোমবার বিকেলে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইল জেলার সদর থানার ভাওয়াখালী গ্রামের সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) ও মিনহাজুর রহমান (২২)। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের দপ্তরে রাখা হয়েছে।
ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে বাজারমূল্যের চেয়ে অস্বাভাবিক কম মূল্যে পণ্য সরবরাহের বিজ্ঞাপন প্রচার করছিল একটি চক্র। তারা অনলাইন মাধ্যম ব্যবহার করে পণ্য সরবরাহ না করে টাকা গ্রহণের পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত। এমনই ‘স্নিকার্স হাব বিডি’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে জুতা বিক্রয়ের আকর্ষণীয় একটি বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে জুতা অর্ডার করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। প্রতারক চক্রটি বিভিন্ন কৌশলে তাঁর কাছ থেকে ৮৫ হাজার ৫১৬ টাকা হাতিয়ে নেয়।
এ বিষয়ে পরে ওই শিক্ষার্থী জুলাই মাসের ২৫ তারিখ একটি মামলা করেন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে অভিযোগ দিলে তারা তদন্ত শুরু করে।
পরে প্রতারক চক্রের অবস্থান শনাক্ত করে আজ নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাকিব হোসেন আশিক, আরাফাত মোল্লা ও মিনহাজুর রহমানকে গ্রেপ্তার করে। সে সময় তাঁদের কাছ থেকে মোবাইল ও প্রতারণার ডিজিটাল সরঞ্জাম জব্দ করা হয়। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলমান আছে।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ সোমবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১৪ মিনিট আগে
সিলেট নগরীর একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি নগরীর মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া...
৩৩ মিনিট আগে
‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে। তাঁর অভিযোগ, বিএনপি একের পর এক সংকট তৈরি করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে।
১ ঘণ্টা আগে