
মেহেরপুরের গাংনীতে জামাল হোসেন (৫৪) নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলার প্রধান আসামি বাচ্চু মিয়ার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ এ এস এম নাসিম রেজা এ রায় দেন।
বাচ্চু মিয়া মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) নিয়ে ভাড়ার সন্ধানে মেহেরপুর শহরে আসেন জামাল হোসেন। বাচ্চু মিয়া ওই দিন সন্ধ্যায় জামাল হোসেনের ইজিবাইক ভাড়া করে নিয়ে যান শেখপাড়ায়। পরে কৌশলে তাঁকে একটি লিচুবাগানে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ইজিবাইক ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান বাচ্চু মিয়া। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আলমগীর হোসেন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। পুলিশের তদন্তের একপর্যায়ে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি জামাল হোসেনকে হত্যার স্বীকারোক্তি দেন আদালতে।
মেহেরপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম সাইদুর রাজ্জাক জানান, রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে বিজ্ঞ বিচারক আসামির মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সাজার আদেশ দিয়েছেন।
রায় ঘোষণার সময় আসামি বাচ্চু মিয়া আদালতে উপস্থিত ছিলেন। আদালতের আদেশে তাঁকে মেহেরপুর জেলা কারাগারে নেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. জাহাঙ্গীর হোসেনের পূর্ব পরিচিত ছিলেন ওই নারী। ঘটনার ১১ মাস আগে ভিকটিমের স্বামীর মৃত্যু হয়। পূর্বপরিচিত হওয়ায় জাহাঙ্গীর প্রায়ই তাঁর বাসায় আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
১৮ মিনিট আগে
পাবনার চাটমোহরে ইমরান হোসেন (১৭) নামের এক কিশোর ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও এক বন্ধুসহ তিনজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ইমরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
২৮ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনটি এসি, একটি এয়ারকুলার ও আসবাব পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘মেঘমালা’ সভাকক্ষে এই ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে জেলা শহরের সিআই খোলা এলাকায় এই ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম এবং সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী...
১ ঘণ্টা আগে