
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আরিফুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কাথুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল সকাল সোয়া ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব। আরিফুল ইসলাম নওপাড়া গ্রামের বাজারপাড়ার নুরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাথুলী ইউনিয়নে অভিযান চালিয়ে মো. আরিফুল ইসলামকে আটক করা হয়। অভিযুক্ত ওই ব্যক্তি বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে 1 XBET, 1 XPARTNERS ও MELBET-এর মাধ্যমে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভনমূলক প্রচারণা ও রেফারেল লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করতেন বলে অভিযোগ রয়েছে। অভিযানে তাঁর শয়নকক্ষ থেকে জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন, চারটি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন জুয়া পরিচালনার বিষয়টি স্বীকার করেছেন।
র্যাব-১২, মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, আটক আসামির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় গাংনী থানায় মামলা করা হয়েছে। অপরাধমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুর জেলার সাংবাদিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিংবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কর্মশালার উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন...
২ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিমগাছী মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের (এএসসি) নির্দেশনায়...
৩৩ মিনিট আগে
বিভিন্ন ইউনিটের ১৪ নেতাকে শোকজ করেছে রাজশাহী মহানগর ছাত্রদল। দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকা এবং সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে তাঁদের এই শোকজ করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে শোকজ করা হয়েছে গতকাল বুধবার। আর অন্যজনকে শোকজ করা হয় আগের দিন মঙ্গলবার।
৪৪ মিনিট আগে