
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো (পুশ ইন) নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গাংনীর কাজীপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান বলেন, মোট ১৮ জনকে তিনটি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতার পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এ সময় বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় তাঁদের আটক করেন। আটক ব্যক্তিদের গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জানা যায়, আটক ব্যক্তিরা ঠাকুরগাঁও, নড়াইল, যশোর, খুলনা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তাঁরা বৈধ কাগজপত্র ছাড়াই লালমনিরহাট পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে গিয়ে শিলিগুড়ি হয়ে হরিয়ানা প্রদেশে গিয়েছিলেন। সেখানকার পুলিশ তাঁদের আটক করে শিলিগুড়ি কারাগারে রাখে। সাজার মেয়াদ শেষ হওয়ায় ভারতের বিএসএফ তাঁদের বাংলাদেশে পুশ ইন করে। বিজিবির সদস্যরা তাঁদের বিভিন্ন ক্যাম্পে আটক করেন। এর মধ্যে কাজীপুর ক্যাম্পে নয়জন, শেওড়াতলা ক্যাম্পে তিনজন এবং মথুরাপুর ক্যাম্পে ছয়জন।
তাঁরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মহাসিন শেখ (৩১), নড়াইল কাঠাদূর গ্রামের সাথী বেগম (২৬), খুলনার দিঘলিয়া উপজেলার লাউহাটি গ্রামের লতা খাতুন (২৪), যশোর অভয়নগরের হিদিয়া গ্রামের তুহিন শেখ (২৬) ও হিদিয়া গ্রামের ময়না খাতুন (২২), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গা রতনদিঘী গ্রামের ফাতেমা (৪০), রানীশংকৈল উপজেলার বলতচা গ্রামের সোহেল আহমেদ (৩২), নড়াইল কালিয়ার বরকত শেখ (২২), নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউছিয়া গ্রামের তানিয়া খাতুন (২৯), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উজিরমনি গ্রামের মো. ইকরামুল ইসলাম (৫৫), ঠাকুরগাঁও চচপাড়া গ্রামের মো. হাসিরুল ইসলাম (২৮), বালিয়াডাঙ্গী বারিসা গ্রামের মো. শাহ আলম (১৮), কাচকালি ভানুর গ্রামের মো. জাকির আলী (২৫), বানী সংকেন উপজেলার কাশিপুর গ্রামের মো. আ. কাদের (৩০), একই উপজেলার বালিয়াডাঙ্গা ঘেরবাড়ী গ্রামের মো. উছিরুল ইসলামসহ (২৮) ১৮ জন।
জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বিজিবি এখনো হস্তান্তর করেনি। হস্তান্তর করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. জাহাঙ্গীর হোসেনের পূর্ব পরিচিত ছিলেন ওই নারী। ঘটনার ১১ মাস আগে ভিকটিমের স্বামীর মৃত্যু হয়। পূর্বপরিচিত হওয়ায় জাহাঙ্গীর প্রায়ই তাঁর বাসায় আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
১৮ মিনিট আগে
পাবনার চাটমোহরে ইমরান হোসেন (১৭) নামের এক কিশোর ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও এক বন্ধুসহ তিনজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ইমরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
২৮ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনটি এসি, একটি এয়ারকুলার ও আসবাব পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘মেঘমালা’ সভাকক্ষে এই ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে জেলা শহরের সিআই খোলা এলাকায় এই ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম এবং সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী...
১ ঘণ্টা আগে