
মধ্যপ্রাচ্যের সংকট দ্রুতই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, দায়িত্বশীল রাষ্ট্রগুলোও বিষয়টি উপলব্ধি করেছে। সংকট কেটে গেলে জ্বালানি বাজার স্থিতিশীল হবে। জ্বালানি তেলের দাম কমে এলে সরকারও দ্রুত দাম সমন্বয় করবে।
আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে এক সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম বলেন, দেশের নিজস্বভাবে জ্বালানি তেল উৎপাদন নেই। বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি করতে হয়। বর্তমানে তেল আমদানির উৎসগুলোতে যুদ্ধাবস্থা বিরাজ করায় সারা বিশ্ব এর কুফল ভোগ করছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রা দিয়ে বিদেশ থেকে জ্বালানি তেল কিনে আনতে হয়। সেখানে তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি পরিবহন ব্যয় ও বিমার প্রিমিয়ামও বেড়েছে। মূল্য সমন্বয় না করে সরকার কত দিন থাকতে পারবে? সরকার ছয় মাস চেষ্টা করেছে। যখন বিকল্প সামনে বেশি ছিল না, তখনই সরকারকে কঠিন এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
অনিন্দ্য ইসলাম আরও বলেন, বিগত সরকারের ক্ষোভ ছিল জনগণের প্রতি। জনগণের প্রতি তাদের রাগ ছিল বলেই তারা নির্বাচন হতে দিতে চায়নি। ২০১৪ সালের নির্বাচন হতে দেওয়া হয়নি। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে নেওয়া হয়েছে। কারণ তারা জানত, জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে তাদের প্রত্যাখ্যান করবে।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণ ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করায় তাদের রাগ হয়েছে জনগণের ওপর। তারা মনে করছে, এতদিন জনগণকে ভোটের বাইরে রাখার পর বিপ্লবের মাধ্যমে জনগণ আবার ভোট দিয়ে সরকার পরিবর্তন করেছে। এ কারণেই তারা সরকারকে অস্থিতিশীল করতে চায়, যাতে জনগণকে কষ্টে রাখা যায়। তাই আমাদের সবার উচিত জনগণের সেবায় কাজ করা। আমরা যাঁরা জনপ্রতিনিধি হয়েছি বা রাজনীতি করি, তাঁরাও জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করে আসছি।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম নজরুল কবীর এবং মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সাজ্জাৎ হাসানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

খুলনায় পৃথক ঘটনায় বিউটিশিয়ান ও নারী উদ্যোক্তা মনি খান এবং সিঙ্গাপুরপ্রবাসীর স্ত্রী ইতি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সোনাডাঙ্গা থানা-পুলিশ। দুটি ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি তদন্ত করছে।
২ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
১৭ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩৯৭ দশমিক ৭ গ্রাম (প্রায় ৩৬ ভরি) স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা সব স্বর্ণালংকার ২২ ক্যারেটের বলে জানিয়েছে পুলিশ...
২০ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের অন্তত ১৪টি হিসাব থেকে ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ক্যাশ অফিসার শরিফুজ্জামান সোহাগ পলাতক বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আমানত হারানোর আশঙ্কায় ব্যাংকে ভিড় করেন শত শত গ্রাহক।
২০ মিনিট আগে