Ajker Patrika

জামায়াত কার্যালয়ের পাশে ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, মিলল আটা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 
জামায়াত কার্যালয়ের পাশে ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, মিলল আটা
গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়সংলগ্ন আসাদ মার্কেটের সিঁড়িতে পড়ে থাকা ব্যাগটি। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়সংলগ্ন আসাদ মার্কেটের সিঁড়িতে পড়ে থাকা একটি ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে গমের আটা উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাংনী শহরের আসাদ মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের সিঁড়িতে মুখ বাঁধা অবস্থায় একটি ব্যাগ দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় উপস্থিত লোকজনের। মুহূর্তে ব্যাগে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাংনী থানা-পুলিশের একটি দল দ্রুত সেখানে পৌঁছায় এবং সতর্কতার সঙ্গে ব্যাগটির মুখ খুলে কেবল গমের আটা দেখতে পায়।

গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. রবিউল ইসলাম বলেন, ‘কার্যালয়ের কাছে ব্যাগটি দেখে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ এসে দেখে তাতে আটা রয়েছে। তবে ব্যাগটি কে ফেলে গেছে তা স্পষ্ট নয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সাধারণ মানুষের খবরে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত