আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে হবে গণভোট। সরকারিভাবে প্রচার-প্রচারণা শুরু হলেও তা মূলত শহরকেন্দ্রিক বলে অভিযোগ করেছেন গ্রামাঞ্চলের বাসিন্দারা। মেহেরপুরের গাংনী উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে গণভোট সম্পর্কে তেমন কোনো প্রচার-প্রচারণা দেখা যাচ্ছে না। ফলে গ্রামীণ জনগোষ্ঠীর বড় একটি অংশ এখনো জানে না গণভোট কী।
গত ৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গাংনী উপজেলা শহরে গণভোটের প্রচারণা লক্ষ করা গেলেও গ্রামাঞ্চলে এই কার্যক্রম চোখে পড়েনি। শহরের মানুষ গণভোট সম্পর্কে কিছুটা ধারণা পেলেও গ্রাম পর্যায়ে বিষয়টি প্রায় অজানা রয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সামনে জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট হলেও গ্রামে এ নিয়ে কোনো আলোচনা বা প্রচারণা নেই। তাঁরা বলেন, গ্রামাঞ্চলে যদি গণভোটের বিষয়ে প্রচার চালানো হয়, তাহলে সাধারণ মানুষ বিষয়টি বুঝতে পারবে।
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
দিনমজুর মো. আলাউদ্দিন বলেন, ‘গণভোট আবার কী? আজই প্রথম শুনলাম। কেউ বুঝিয়ে দিলে হয়তো বুঝতে পারব।’
ইউনুস আলী বলেন, ‘শুনছি হ্যাঁ বা না ভোট হবে। কিন্তু বিষয়টা কী, বুঝি না। সবাই এমপি ভোটের কথাই বলছে। গ্রামে গণভোট নিয়ে কেউ কিছু জানে না।’
সবজি ব্যবসায়ী মো. সেন্টু আলী বলেন, ‘মেম্বার, চেয়ারম্যান আর এমপি নির্বাচনের ভোট বুঝি। কিন্তু গণভোট তো বুঝি না। গ্রামে এখনো কোনো প্রচার দেখিনি।’
এ বিষয়ে জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলা তথ্য অফিসের পক্ষ থেকে বিভিন্ন গ্রামীণ হাটবাজার ও প্রত্যন্ত অঞ্চলে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। আরও কীভাবে কার্যক্রম বাড়ানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘গণভোটের বিষয়টি গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রচার-প্রচারণার কাজ করছি।’

ভোলার বোরহানউদ্দিনে সুইটি রানী শিল নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে নিখোঁজ হয়েছে দুই কিশোর। তাদের একজন উপজেলার গুড়পাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র বিপ্লব হোসেন (১২) ও অন্যজন দুতিয়ার কুঠি গ্রামের রবিউল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৪)। বিষয়টি নিয়ে উভয় পরিবার থানায় জিডি করেছে। কিন্তু সন্তানদের কোনো খোঁজ না পেয়ে চরম
১৪ মিনিট আগে
তারাকান্দায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।
২৮ মিনিট আগে
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহেল খান (৩২) নামের এক যুবক মারা গেছেন। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ খান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা..
৩৯ মিনিট আগে