
মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে ফেরিঘাটে যানবাহনের চাপ নেই। যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় ভোগান্তি ছাড়াই স্বস্তিতে পার হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদে ঘরে ফেরা মানুষ।
ঈদের আগের দিন আজ বুধবার সকালে সরেজমিনে এই চিত্র দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে ২২টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। আশানুরূপ যানবাহন না আসায় ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয়েছে। আর যারা আসছে তারা অপেক্ষায় না থেকে স্বস্তিতে ফেরি পার হয়ে যাচ্ছে।
খালেদ নেওয়াজ আরও বলেন, ভোরের দিকে ছোট যানবাহন এবং কাটা পথে আসা যাত্রীর চাপ কিছুটা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। যাত্রী না আসায় অলস বসে থাকতে দেখা যায় টিকিট চেকারদের। তবে যাত্রী ও যানবাহনের যতই চাপ বাড়ুক, স্বস্তিতে পারাপারের সক্ষমতা তাদের রয়েছে বলে জানান তিনি।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৩৯ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে