
মানিকগঞ্জ সদর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সেক্টর কমান্ডার্স ফোরাম মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় মাঠে জানাজার আগে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সেওতা কবরস্থানে দাফন করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজী আবুল হোসেন মারা যান।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়।
জানাজার আগে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান জামিল বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
মৃত্যুকালে কাজী আবুল হোসেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট নগরীর বুক থেকে অবশেষে সরে যাচ্ছে পুরোনো কারাগার। দুই শতাধিক বছর ধরে কারাগার হিসেবে ব্যবহৃত সেই জায়গায় গড়ে উঠবে নান্দনিক পার্ক। পাশাপাশি সিলেটের কৃতী সন্তান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নামে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হবে।
৫ মিনিট আগে
রাজধানীতে পৃথক স্থান থেকে দুই নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
৬ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) একটি অনুষ্ঠানের উদ্বোধনীতে জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ড ভিডিওতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৯ মিনিট আগে
রাজধানীর শাহবাগে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ছয় আসামিকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন...
১৩ মিনিট আগে