
টানা ১৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে লঞ্চ চলাচল ফের শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী।
পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে অস্থায়ী লঞ্চঘাটের র্যাম্প ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। পদ্মার ভাঙনে পাটুরিয়া লঞ্চঘাট বিলীন হওয়ার পর অস্থায়ীভাবে লঞ্চ সার্ভিস স্থানান্তর করা হয়েছিল পাটুরিয়া ২ নম্বর ফেরিঘাটে। প্রবল স্রোতের কারণে ওই ফেরিঘাটের র্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে নৌপথে লঞ্চ যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী বলেন, মঙ্গলবার বিকেলে লঞ্চঘাটের জেটি নদীতে বিলীন হওয়ায় লঞ্চগুলো পাশের ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে রাখা হয়। সেখান থেকেই কোনো রকমে যাত্রী ওঠানামা করা হচ্ছিল। গতকাল সন্ধ্যার দিকে সেই ঘাটের একটি র্যাম্পের তার ছিঁড়ে পানিতে ডুবে যায়। আর একটি র্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। যেকোনো সময় এটার তারও ছিঁড়ে যাবে। তাই ঝুঁকি এড়াতে লঞ্চগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
পান্না লাল নন্দী আরও বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকার পর আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে পাটুরিয়া ১ নাম্বার ফেরিঘাট এলাকার পাশের কড়ইতলা এলাকা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে এখানে কোনো পন্টুন নেই। আমরা খুব কষ্ট করে যাত্রী পারাপার করছি। দ্রুত আমাদের জন্য একটি স্থায়ী লঞ্চঘাটের ব্যবস্থা করা হোক। তা না হলে এই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাবে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি ধসে পড়ে এবং অপর জেটি ঝুঁকিতে পড়ে। পরে জরুরি ভিত্তিতে লঞ্চগুলোকে ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে সীমিত আকারে যাত্রী ওঠানামা চলছিল। পাটুরিয়া লঞ্চঘাট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান নৌপথ।

পঞ্চগড় শহরসহ জেলার বিভিন্ন এলাকায় দুই দিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে। খোলা মাঠ, সড়ক ও ফসলের জমির ওপর হালকা কুয়াশার আস্তরণ পড়ছে। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে।
৩ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
১২ মিনিট আগে
মঙ্গলবার সন্ধ্যায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হন যুবদল নেতা আব্দুল হাই কায়সার। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
১৪ মিনিট আগে
এসআই জাহিদ হাসান আরও জানান, প্রথমে ওই যুবককে অজ্ঞাত অবস্থায় পাই। এরপর সিআইডি ফরেনসিক টিম আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে।
১ ঘণ্টা আগে