
মানিকগঞ্জের পদ্মায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে ফেরি দুর্ঘটনার বিষয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তদন্ত প্রতিবেদন ছাড়া ফেরি দুর্ঘটনার কারণ বলা যাবে না। তবে প্রাথমিকভাবে আমাকে বলা হয়েছে, ওখানে ফেরি নোঙর করা ছিল। বাল্কহেড ধাক্কা দিয়েছে। আমি এই মুহূর্তে বলতে পারব না আসলে কোনটা সত্য।’
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এখানে অন্য কোনো দুর্বলতা বা অন্য কোনো ঘটনা আছে কি না, এর মধ্যে বলতে পারি না। তবে প্রাথমিকভাবে বলা হয়েছে, বাল্কহেডের ধাক্কায় ঘটনাটি ঘটেছে। ওটা নোঙর করা ছিল ঘাটের খুব কাছাকাছি।’
বুধবার সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে মাঝ নদীতে নোঙর করে রাখা রজনীগন্ধা নামের ছোট একটি ফেরি ডুবে যায়। ফেরিতে ৭টি ছোট ট্রাক ও দুটি বড় ট্রাক ছিল। ফেরি উল্টে গিয়ে এর বেশ কিছু অংশ দীর্ঘসময় পানির ওপরে ভাসমান ছিল।
ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে। ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এটি ছোট ইউটিলিটি ফেরি। ফেরিতে যখন যানবাহন ওঠে, তখন ব্যালেন্স করে রাখা হয়। রাত দেড়টার সময় সেটি ঠিকভাবে অনুসরণ করা হয়েছিল কি না, সেটা একটি ব্যাপার। সেই ব্যালেন্স করা ঠিক ছিল কি না।’
তিনি আরও বলেন, ‘সচিব ঘটনাস্থলে রয়েছেন, সেখান থেকে তিনি ব্যবস্থা নিচ্ছেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ঘটনাস্থলে থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়ার দরকার সেগুলো তিনি নেবেন।’
আগের তদন্ত রিপোর্টগুলো বাস্তবায়ন করা হলে আবার এমন দুর্ঘটনা ঘটতো না, এ বিষয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আসার পর প্রত্যেকটি তদন্ত কমিটির রিপোর্ট পেশ করা হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে। ফগ লাইট কেনার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। সে জন্য সেটা নিয়ে মামলা হয়েছে।’

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে মোছা. মঞ্জুরা খাতুন (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিহতের স্বামী, শ্বশুরবাড়ির লোকজন এবং স্থানীয় উপজেলা যুবদলের এক নেতাসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে...
২৪ মিনিট আগে
ডিএমপি জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৯ মিনিট আগে
নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারানো লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ওই ব্যক্তিকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে