
মানিকগঞ্জে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পোড়ানো মামলায় জেলা কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন (৫৫) মারা গেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাবুল হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
গত নববর্ষের শোভাযাত্রার মোটিফ তৈরির শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গত ১৫ এপ্রিল রাতের ওই ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ১৭ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাবুল হোসেনসহ আটজনকে গ্রেপ্তার করে। এর পর থেকে তিন মাস তিনি জেলা কারাগারে বন্দী ছিলেন।
মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. হুমায়ূন কবির খান আজকের পত্রিকাকে বলেন, বাবুল হোসেন কিছুদিন কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (বুধবার) সকাল ১০টার দিকে হঠাৎ তাঁর বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। পরে তাঁকে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, বাবুল মারা গেছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান বলেন, বাবুল হোসেনকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য পুলিশ তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বাবুলের মৃত্যুর সঠিক কারণ জানতে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আমান উল্লাহ বলেন, গড়পাড়ায় শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পোড়ানো মামলার আসামি ছিলেন বাবুল। তিনি ওই ঘটনার পরপরই গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে বন্দী ছিলেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বাবুলের এক আইনজীবী অভিযোগ তুলেছেন, বাবুল যে মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন, ওই মামলায় অন্য আসামিরা জামিন পেয়েছেন। কিন্তু বাবুল অসুস্থ থাকার পরও শুধু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জামিন পাননি।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
১ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
২ ঘণ্টা আগে