
মানিকগঞ্জের শিবালয়ে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালকের সহকারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার টেপড়া বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার্ড ভ্যানচালকের নাম শাহ আলম। তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত বাসের হেলপারের পরিচয়ও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বরংগাইল হাইওয়ে থানা-পুলিশ জানায়, মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল রয়েল এক্সপ্রেসের একটি বাস। বিপরীত দিক থেকে ঢাকা থেকে আরিচার দিকে যাচ্ছিল একটি কাভার্ড ভ্যান। টেপড়া বাজারের পূর্ব পাশে বাস ও কাভার্ড ভ্যানটির সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক শাহ আলম ঘটনাস্থলেই মারা যান। বাসের হেলপার আহত হন। দুর্ঘটনার পর বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, রয়েল এক্সপ্রেস বাস ও একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। বাসের হেলপার আহত হয়েছেন। তাঁর পরিচয় এখনো জানা যায়নি। বাসের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনসিপি নেতাকর্মীদের ওপর ফের হামলা হলে ফতুল্লা থানার ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার। সোমবার বক্তাবলীতে হামলার ঘটনায় মামলা করতে গিয়ে তিনি এ বক্তব্য দেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
৩ মিনিট আগে
ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত নাইমুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে জানালে তাঁরা নাইমুলকে নিষেধ করেন। কিন্তু তিনি উত্যক্ত করতেই থাকেন।
৬ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
২৪ মিনিট আগে
টাঙ্গাইলের মধুপুরে চোর সন্দেহে জিহাদ নামের আট বছরের এক শিশুকে খুঁটি ও চৌকির পায়ার সঙ্গে বেঁধে মারধরের অভিযোগে মফেজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
২৫ মিনিট আগে