
চট্টগ্রামে বিমান বিধ্বস্তে নিহত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ মানিকগঞ্জে পৌঁছেছে। আজ শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তাঁর মরদেহ হেলিকপ্টারে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নেওয়া হয়।
আসিমের মরদেহ একনজর দেখতে স্বজনসহ শত শত মানুষ ভিড় করে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামের চারপাশে। এখানে আগে থেকেই মা নিলুফা আক্তার অপেক্ষায় ছিলেন কখন তাঁর একমাত্র সন্তানের লাশ দেখতে পাবেন।
হেলিকপ্টার মাঠে অবতরণ করার পরপরই নিহতের বাবা মো. আমানউল্লাহ, মা নিলুফা খানম, স্ত্রী অন্তরা এবং দুই সন্তানসহ স্বজনেরা বিমান থেকে নেমে আসেন। এর ১০ মিনিট পর বিমানবাহিনীর সদস্যরা মরদেহের কফিন বিমান থেকে নামিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সে রাখেন। এ সময় লাশবাহী গাড়ি ঘিরে ধরেন তাঁর মা ও আত্মীয়স্বজন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ জুমা শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে সেওতা কবরস্থানে নিহতের নানার কবরে সমাহিত করা হবে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট আসিম জাওয়াদের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবাহিনীর ওয়াইএকে-১৩০ নামক যুদ্ধবিমানটি রানওয়ে দিয়ে ওঠার সময় স্পার্কস করে। এ সময় বিমানটির পেছন দিকে আগুন লেগে যায় এবং একপর্যায়ে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে পতেঙ্গার কনটেইনার টার্মিনালের সামনে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়ে পড়ে।

পাবনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়। আজ শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
২ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগের ব্যাপারে নিজেকে নির্দোষ দাবি করেছেন বিএনপি নেতা হারুনুর রশিদ। আজ শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
৭ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন তাঁতকল মালিক ও শ্রমিকেরা। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তাঁরা। দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে তাঁতকলের উৎপাদন ব্যাহত হচ্ছে।
১৩ মিনিট আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় পানিতে ডুবে শামিম হাওলাদার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামিম হাওলাদার উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোপালপুর গ্রামের সুমন হাওলাদারের ছেলে।
১৬ মিনিট আগে